আরিয়ান খান সম্পর্কে এই অজানা ঘটনাগুলি কি জানেন! একনজরে শাহরুখ-পুত্রের জীবনের চমকপ্রদ দিক
আরিয়ান খান সম্পর্কে এই অজানা ঘটনাগুলি কি জানেন! একনজরে শাহরুখ-পুত্রের অন্দরমহল
এদিনও মাদক কণ্ডে জামিন পেলেন না শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। গত ২ রা অক্টোবর মুম্বইতে প্রমোদতরীতে রেভ পার্টির মধ্যে থেকে আরিয়ান সহ একাধিক জনকে প্রথমে আটক করে এনসিবি। এরপর তাঁদের গ্রেফতারি হয়। মনে করা হচ্ছিল স্টার কিড আরিয়ান কয়েক বছরের মধ্যেই খুব শিগগিরিই যোগ দেবেন ফিল্মে। তবে তার আগেই এই মাদক মামলা নিয়ে যখন ব্র্যান্ড শাহরুখ ক্ষতির মুখে পড়েছেন, তখন আরিয়ানের কেরিয়ারের শুরুর আগেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। একনজরে দেখে নেওয়া যাক, শাহরুখ খানের সন্তান আরিয়ান খান সম্পর্কে অজানা কিছু কথা।

শাহরুখ পুত্র সম্পর্কে অজানা কথা
১৯৯৭ সালের ১৩ নভেম্বর জন্ম হয় শাহরুখ খানের প্রথম সন্তান আরিয়ানের। প্রথম সন্তান হিসাবে যতটা আদর ও প্রবল যত্ন পেতে দেখা যায় বাকি চার পাঁচটা পরিবারে, আরিয়ানও তেমনই ছিলেন গৌরী ও শাহরুখের কাছে। আরিয়ানের জন্মের আগে গৌরী খানের একটি গর্ভপাতের ঘটনা ঘটে যায়। তবে প্রথম সন্তান হিসাবে কার্যত গৌরী খান ও শাহরুখ খানের নয়নের মণি আরিয়ান। শাহরুখ বহু সাক্ষাৎকাারেই জনিয়েছেন যে, তিনি নিজে ছোটবেলায় চেয়ে যা পাননি, তা যেন আরিয়ান পায়, তার জন্য তিনি সর্বতভাবে চেষ্টা করবেন।

ছোট্ট আরিয়ানের অভিনয়
করণ জোহরের ফিল্ম 'কভি খুশি কভি গম' ফিল্মে একটি দৃশ্য ছিল যেখানে শাহরুখের ছোট্টবেলার এক ছেলের ভূমিকায় দেখা গিয়েছিল একটি ফুটফুটে সন্তানকে। সেই ছোট্ট ছেলেটি ছিল আরিয়ান। যেখানে জয়া বচ্চনের কাছে ছোট্ট ছেলেটি ছুটে আসতে দেখা গিয়েছিল দৃশ্যে। ছবিতে 'ইন্ট্রো ডিউসিং আরিয়ান খান' হিসাবে তাঁর নামও রেখে দেন করণ জোহর।

বলিউডে আরিয়ান
' দ্যা ইনক্রেডিবলস' ফিল্মের হিন্দি ভার্সানের জন্য ডাবিং আর্টিস্ট হিসাবে কণ্ঠ দিয়েছেন আরিয়ান খান। তিনি ড্যাশিলের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন। সেই প্রথমবার কোনও ফিল্মে শাহরুখের সঙ্গে একই কণ্ঠস্বরে শোনা যায় আরিয়ানকে। সেবছর বেস্ট ডাবিং চাইল্ড আর্টিস্টের সম্মানও পান আরিয়ান।

রানি-শাহরুখ-অমিতাভের সঙ্গে একই ফিল্মে!
করণ জোহরের ফিল্ম 'কভি অলবিদা না কহেনা' ছবিতেও ছোট্ট আরিয়ানকে একটি বিশেষ শট এ দেখা যায়। ছবিতে বিয়ের সাজে থাকা রানি মুখোপাধ্যায়ের সঙ্গে শাহরুখ খানের কথা বলার একটি দৃশ্য ছিল। সেই দৃশ্যে র মাঝেই আরিয়ানের এন্ট্রি হওয়ার কথা ছিল বলে জানা যায়। তবে শেষকালে ছবি থেকে ওই দৃশ্য বাদ যায়।

আরিয়ান কী ভালোবাসেন?
ক্যালিফোর্নিয়া থেকে ফিল্ম স্টাডিস নিয়ে পড়াশোার পাশাপাশি ক্যামেরার সামনে নয়, বরং পিছনে থাকতেই আরিয়ান বেশি পছন্দ করেন। ছবি প্রোডাকশন ও পরিচালনা করতে আরিয়ানের বিশেষ পছন্দ বলে জানা যায়। ফিটনেসের বিষয়েও আরিানের খুবঅ আগ্রহ।

ব্ল্যাক বেল্টের মালিক!
ফিটনেস নিয়ে বিশেষ সচেতন আরিয়ান খান।তিনি মার্শাল আর্টস ও ব্ল্যাক বেল্ট হোল্ডার হিসাবে আরিয়ানের খুবই গুরুত্ব রয়েছে। বহু মার্শাল আর্টস প্রতিযোগিতা জিতেছেন আরিয়ান। কোনও মতেই তিনি বাবার নামে পরিচিতি পছন্দ করেন না।

লায়ন কিং
শুধু যে 'দ্য ইনক্রিডেবলস' এর ডাবিং করেছেন আরিয়ান তা নয়। তিনি 'লায়ন কিং ' ফিল্মের হিন্দি ভার্সানেও কণ্ঠ দিয়েছেন। অনেকেই বলে থাকেন যে আরিয়ানের সঙ্গে অমিতাভনের নাতনি নব্যা নন্দার কোনও সম্পর্ক রয়েছে, তবে তা স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দেন আরিয়ান ঘনিষ্ঠরা।












Click it and Unblock the Notifications