আরিয়ানকাণ্ডে চাঞ্চল্যকর মোড়! গোসাবির নিখোঁজ রহস্যের মাঝেই বড়সড় অভিযোগের জবাব দিতে চলেছে এনসিবি

আরিয়ান খান কাণ্ডে চাঞ্চল্যকর মোড় উঠে আসছে। মাদককাণ্ডে গত ২ অক্টোবর আটক হওয়ার পর ৩ রা অক্টোবর গ্রেফতার হন শাহরুখ খানের পুত্র আরিয়ান। এদিকে আরিয়ানের গ্রেফতারির পর এক ব্যক্তিকে তাঁর সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। সেই ছবি ভাইরালও হয়। পরে জানা গিয়েছে, সেই সেলফি তোলা ব্যক্তির নাম কিরণ পি গসাভি। গত কয়েকদিন ধরে তাঁর নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয়েছে। এদিকে, সেই কেপি গোসাভির ঘনিষ্ঠ প্রভাকর সইল অভিযোগ তুলেছেন তাঁকে ফাঁকা পঞ্চনামায় সাক্ষর করিয়ে নিয়েছে এনসিবি। এরপরই এনসিবির তরফে এই অভিযোগের ভিত্তিতে পাল্টা বলা হয়েছে, যে, এর যোগ্য জবাব দেওয়া হবে।

কী ঘটেছে?

কী ঘটেছে?

ফাঁকা পঞ্চনামায় এনসিবি তাঁকে দিয়ে সাক্ষর করিয়ে নিয়েছে বলে অভিযোগ তুলেছেন কেপি গোসাবির ঘনিষ্ঠ প্রভাকর সইল। এক নিউজ চ্যানেলের সাক্ষাৎকারে গোসাভির ঘনিষ্ঠ প্রভাকর জানিয়েছেন যে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রয়েছেন। নিজেকে গোসাভির বডি গার্ড হিসাবে পরিচিতি দিয়েছেন এই প্রভাকর। উল্লেখ্য, কেপি গোসাভি যেদিন আরিয়ানের সঙ্গে ছবি তোলেন সেদিন মনে করা হয়েছিল যে তিনি এনসিবির কোনও কর্তা। পরে জানা যায় তিনি প্রাইভেট ডিটেক্টিভ। এদিকে, তাঁর পরিচিতি নিয়ে যখন ধোঁয়াশা রয়েছে, তখনই জানা যায়, কেপি গোসাভি নিখোঁজ। ওরপরই তাঁর ঘনিষ্ঠ চাঞ্চল্যকর অভিযোগ তোলেন।

 এনসিবি কী জানিয়েছে?

এনসিবি কী জানিয়েছে?

ওদিকে, এনসিবি জানিয়েছে প্রভাকরের তরফে যে চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করা হয়েছে, তার যোগ্য জবাব দেবে সংস্থা। এই বার্তা এসেছে খোদ এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের তরফে। এদিকে প্রভাকরের অভিযোগ সমীর ওয়াংখেড়েই তাঁকে এই সাক্ষর করান। যারপরই এনসিবির ওই কর্তা এই বক্তব্য দিয়েছেন।

 কেপি গোসাভি ও আরিয়ান কাণ্ড

কেপি গোসাভি ও আরিয়ান কাণ্ড

উল্লেখ্য, কেপি গোসাভি আরিয়ান কাণ্ডে অন্যতম প্রত্যক্ষদর্শী। এবার এই ঘটনায়তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে বেশ ধোঁয়াশা ছডিয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই জেলবন্দি রয়েছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান। মাদককাণ্ডে তাঁকে গ্রেফতার করেছে এনসিবি। গত ২ রা অগাস্ট মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে আরিয়ান সহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রমোদতরীতে একটি রেভ পার্টি চলছিল। সেখান থেকে মাদক রাখার দায়ে গ্রেফতার করা হয় আরিয়ানদের। এই পরিস্থিতিতে গোসাভিকে সেই রাতেই আরিয়ানের সঙ্গে ছবি তুলতে দেখা যায়। গোসাভির ঘনিষ্ঠ প্রভাকর দবি করেছেন যে, সেই তল্লাশির রাতেই ফাঁকা পঞ্চনামায় সাক্ষর করাতে বাধ্য করা হয় গোসাভিকে। যে অভিযোগ মেনে নেয়নি এনসিবি।

অনন্যার জন্য ফুল!

অনন্যার জন্য ফুল!

এদিকে, আরিয়ান খানকাণ্ডের জের পৌঁছেছে বলিউডের বহুদূর পর্যন্ত। স্টার কিড তথা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডেকে এই মামলায় ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়। আরিয়ান ও অনন্যার দুই তরফের হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে এনসিবি বেশ কিছু চাঞ্চল্যতর তথ্য জানতে পেরেছে বলে জানা গিয়েছে। সেখানে আরিয়ান , অনন্যাকে গাঁজার জোগাড়ের কথা বলেন বলে অভিযোগ উঠেছে। চ্যাটে তাতে সদুত্তর দিয়ে সেই বন্দোবস্ত তিনি করে দেবেন বলে জানান অনন্যা। একথাও উঠে আসে। সেই চ্যাট সূত্রে জেরা হয় চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার। এরপর অনন্যা কান্নায় যেমন ভেহে পড়েন , তেমনই তিনি বিধ্বস্ত হয়ে পড়েন বলে শোনা যায়। এই পরিস্থিতিতে তাঁর জন্য বিশেষ বন্ধু ঈশান ফুল নিয়ে তাঁর বাড়িতে হাজির হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে সূত্রের খবর খুব শিগগিরিই নাকি অনন্যা ও বিজয় দেবরাকোণ্ডা তাঁদের ফিল্মের পরবর্তী শ্যুট শুরু করতে চলেছেন। উল্লেখ্য, বহুদিন ধরেই ইন্ডাস্ট্রিতে চর্চা রয়েছে যে ঈশান খট্টরের সঙ্গে কি তাহলে অনন্যা পাণ্ডের কোনও সম্পর্ক রয়েছে? আপাতত ঈশানের পদক্ষেরে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শাহিদ কাপুরের ভাই তথা বলিউডের অপর স্টার কিড ঈশান অনন্যার 'ঘনিষ্ঠ' বন্ধু বললে ভুল বলা হবে না! খারাপ সময়ে বান্ধবীর বাড়িতে ফুল নিয়ে গিয়ে অনন্ত ঈশান জানান দিয়েছেন যে তিনি বান্ধবীর পাশে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+