পরিশ্রমী ছেলের জন্য একশো গুণ বেশি ভালোবাসা চাইলেন শাহরুখ, বাবার নাম রাখতে পারবেন আরিয়ান?

২০২১ সালের শেষে মাদককাণ্ডে নাম জড়ানোর পর প্রায় এক মাস জেল খাটতে হয়েছিল কিং খান শাহরুখের পুত্র আরিয়ান খানকে। সেই অভিশপ্ত সময় পেরিয়ে এবার তিনি পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। নিজের প্রথম কাজ 'ব্যাডস অফ বলিউড' সিরিজেই এনসিবি-র হাতে তাঁর গ্রেফতার হওয়ার ঘটনাকে ব্যঙ্গ করে সংলাপ ব্যবহার করেছেন আরিয়ান।

২০২১ সালের অক্টোবর মাসে আরিয়ান খানের মাদককাণ্ডের পর দীর্ঘ সময় বলিউড থেকে দূরে ছিলেন বাবা শাহরুখ খান। তিনি মন্তব্য করেছিলেন, ছেলে আগে বাড়ি ফিরুক, তারপর কাজ হবে। পুরো অক্টোবর মাসজুড়ে থানায় দৌড়াদৌড়ি ও আদালতের চক্কর কাটার পরে অবশেষে এক মাস পর ছেলেকে বাড়িতে ফেরাতে পারেন কিং খান। এরপরও অনেকদিন লাইমলাইট থেকে নিজেকে দূরে রেখেছিলেন শাহরুখ। সেই সময় শাহরুখের সিনেমা বয়কটের ডাক ওঠে। পরে বক্স অফিসে ফিরে পরপর হিট দেন কিং খান। ফের রেকর্ড গড়েন বলিউডে।

এদিকে আরিয়ান খান তাঁর আসন্ন সিরিজ 'ব্যাডস অফ বলিউড'-এর ঝলকে নিজের গ্রেফতারের স্মৃতি ফিরিয়ে এনেছেন। তাঁর পরিচালিত সিরিজের নায়ককে জেলের ভিতরে দেখা যায়। এরপরই ভেসে আসে সেই আলোচিত সংলাপ: একজন পুলিশকর্মীকে বলতে শোনা যায়, "চিন্তা কোরো না, জেলের ভিতর থাকলে জনপ্রিয়তা আরও বেড়ে যায়।"

এই দৃশ্যটি দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়েছে। একাংশের মত, আরিয়ান সম্ভবত এনসিবিকেই খোঁচা দিতে এমন সংলাপ ব্যবহার করেছেন। আবার কেউ কেউ তাঁর সাহসের প্রশংসা করে বলেছেন, এই তো বাপ কা বেটা।

আরিয়ান বিগত চার বছর ধরে 'ব্যাডস অফ বলিউড' নিয়ে কাজ করেছেন। অবশেষে মুক্তির পেতে চলা এই সিরিজটি নিয়ে টেনশনে মা গৌরী ও বাবা শাহরুখও। শাহরুখ আর্জি জানিয়েছেন, তাঁকে তিন দশক ধরে যতটা ভালোবাসা দর্শক দিয়েছেন, তার শতগুণ ভালোবাসা যেন কাজ ভাল লাগলে আরিয়ান পান। এখন দেখার আরিয়ানের কাজ দর্শকদের কতটা ভালো লাগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+