আরিয়ানের জামিন নিয়ে মামলার শুনানির আগেই ফাঁস শাহরুখ-পুত্রের সঙ্গে অনন্যার গোপন চ্যাট! খান পরিবারে কী পরিস্থিতি
আরিয়ানের জামিন নিয়ে মামলার শুনানির আগেই ফাঁস শাহরুখ-পুত্রের সঙ্গে অনন্যার গোপন চ্যাট! খান পরিবারে কী পরিস্থিতি
মিনিটে মিনিটে পাল্টে যাচ্ছে পরিস্থিতি। আরিয়ান খান কাণ্ডে কার্যত গোটা মুম্বই জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার মধ্যে যেমন এনসিবির জোনাল হেড সমীর ওয়াংখেড়েকে দিল্লি তলব করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তেমনই আবার মুম্বইয়ের বুকে গোয়ন্দা কেপি গোসাভি ঘনিষ্ঠ এই কাণ্ডে ঘুষের অঙ্ক নিয়ে নয়া অভিযোগ তুলেছেন। এদিকে, এরই মাঝে লিক হয়ে গেল আরিয়ান ও অনন্যার মধ্যে হোয়াটসঅ্যাপে চলা গোপন আলোচনা। সেখানে নিষিদ্ধ গাঁজা সেবনের প্রসঙ্গ উঠেছে বলে জানা গিয়েছে।

দুই সর্বভারতীয় চ্যানেলে প্রকাশিত খবর অনুযায়ী, ২০১৯ সালের জুলাই মাসে এই দুই স্টার কিডের মধ্যে আলোচনাটি চলেছিল। মিডিয়া রিপোর্ট বলছে, আরিয়ান সেদিন অনন্যার কাছে গাঁজা চেয়েছিলেন। রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে, আরিয়ান জানান, গাঁজার প্রচুর চাহিদা রয়েছে। এই সংক্রান্ত কথপোকথন চলতে থাকে বলে জানা যায়। এদিকে, এমন এক পরিস্থিতির মাঝেই মুম্বইয়ের আদালতে হাইকোর্টে শুরু হয়ে গেল আরিয়ান খানের মাদক বিষয়ক মামলায় জামিনের আবেদনের শুননি। এদিকে রিপোর্ট অনুযায়ী, ওই চ্যাটে কোনও ব্যবসার কথও উল্লেখ করেছেন আরিয়ান (ফাঁস হওয়া চ্যাটের সত্য়তা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা)। এদিকে, আরিয়ানের জামিনের আবেদনের আগেই এই কাণ্ডে তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়েকে ক্লিনচিট দিয়ে হলফনামা জমা দিয়েছেন আরিয়ান।
এদিকে জানা গিয়েছে, খান পরিবারে এই মুহূর্তে রুদ্ধশ্বাস পরিস্থিতি। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী বলা হচ্ছে, শাহরুখ খান নাকি একদমই ভাবছেন না যে আজ আরিয়ান মুক্তি পাবেন। এদিকে গোটা 'মন্নত' দিওয়ালির আগে আরিয়ানের বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে। এদিকে মিডিয়া রিপোর্ট অনুযায়ী আগেই জানা গিয়েছে যে মন্নত এ আপাতত পায়েস রান্না বন্ধ রয়েছে। গৌরী খানের নির্দেশ অনুযায়ী যতদিন না বড় ছেলে আরিয়ান মন্নত-এ আসছেন, ততদিন পর্যন্ত ওই বাড়িতে পায়েস হবে না বলে জানানো হয়েছে পরিচারিকাদের। উল্লেখ্য, আরিয়ানের প্রিয় খাবার পায়েস। এদিকে, ছেলের জামিনের মামলার শুনানির জন্য রীতিমতো আবেগে ভেসে অধীর অপেক্ষায় তার ফলাফলের দিকে চেয়ে রয়েছেন শাহরুখের স্ত্রী গৌরী। একথা জানা গিয়েছে মিডিয়া রিপোর্ট সূত্রে। উল্লেখ্য, এদিন আরিয়ানের হয়ে বম্বে হাইকোর্টে বক্তব্য রাখতে উঠছেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রহতোগি। আরিয়ানের জন্য আগেই আইনজীবী বদল করেছেন শাহরুখ। এবার সতীশ মনশিন্ডে ও অমিত দেশাইরাও আরিয়ান মামলায় থাকছেন শাহরুখ পক্ষে। বহু তাবড় আইনজীবী নিয়োগ করেও যেন কিছুতেই উদ্বেগ কাটছে না খান পরিবারে।












Click it and Unblock the Notifications