Zakir Hussain: উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে মন ভারাক্রান্ত শিল্পী জগতের, সোশ্যাল মিডিয়ায় চলছে স্মৃতিচারণ

আজ ভোরে তবলা বাদক জাকির হুসেন সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস রোগে আক্রান্ত ছিলেন তিনি। আর তাতেই জটিলতা বৃদ্ধি পাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গতকাল রাতেই খবর ছড়িয়েছিল যে কিংবদন্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরে অবশ্য জাকির হোসেনের পরিবার থেকে জানানো হয়, 'ওনার অবস্থা সঙ্কটজনক, ওনার জন্যে প্রার্থনা করুন'। আর এরপর সকালে তাঁর মৃত্যুর খবর আসে।

Zakir Hussain

স্বাভাবিক ভাবেই সঙ্গীত জগতের এক অধ্যায় শেষ হওয়ায় আবেগপ্রবণ বহু শিল্পীরাই। বিভিন্ন ক্ষেত্রের তারকারা আজ স্মরণ করছেন তাঁর সাথে কাটানো সেই সুখকর স্মৃতির কথা। অনেকে আবারর সোশ্যাল মিডিয়ায় তা শেয়ারও করেছেন।

  • অমিতাভ বচ্চন তার ব্লগে লিখেছেন, "একজন প্রতিভা .. একজন অতুলনীয় উস্তাদ .. একটি অপরিমেয় ক্ষতি .. জাকির হুসেন .. আমাদের ছেড়ে চলে গেছে ..."
  • কমল হাসান জাকির হুসেনের সাথে একটি পুরনো ছবি শেয়ার করেছেন যাতে অভিনেতাকে অভিনয় করতে দেখা যায় তবলা বাজিয়ে। আর পাশেই বসে আছেন তবলা সম্রাট। তিনি ছবির সাথেই লিখেছেন, "জাকির ভাই! তিনি খুব তাড়াতাড়ি চলে গেলেন। তবুও তিনি আমাদের যে সময় দিয়েছেন এবং তাঁর শিল্পের আকারে তিনি যা রেখে গেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। বিদায় এবং ধন্যবাদ"।

  • অক্ষয় কুমারও সম্রাটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "ওস্তাদ জাকির হুসেন সাহাবের দুঃখজনক মৃত্যু সম্পর্কে জেনে খুবই কষ্ট পেলাম। তিনি সত্যিই আমাদের দেশের সঙ্গীত ঐতিহ্যের সম্পদ ছিলেন। ওম শান্তি!"
  • করিনা কাপুর নিজেকে, তার বাবা রণধীর কাপুর এবং জাকির হুসেনকে সমন্বিত একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন। ছবিতে জাকির হুসেন এবং রণধীর কাপুরকে হাত মেলাতে দেখা যায়। করিনা ছবির ক্যাপশন দিয়েছেন, "Maestro. Forever" এবং লাল হার্টের ইমোজি দিয়েছেন।
  • অভিনেতা রণবীর সিংও সঙ্গীতশিল্পীর একটি খুশির ছবি শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রাম পেজে।
  • গায়ক অভিজিৎ, সুরকার বিশাল দাদলানি, তিনবারের গ্র্যামি পুরস্কার বিজয়ী রিকি কেজ, এ আর রহমানও তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

  • বিশাল দাদলানির কথায়, "আর কখনোই উস্তাদ জাকির হুসেন বলে কাউকে ডাকতে পারব না। তার পরিবারের প্রতি, সমস্ত সঙ্গীতশিল্পীদের এবং নিজেই সঙ্গীতের প্রতি আমার গভীর সমবেদনা"।
  • এআর রহমান এক্স-হ্যান্ডেলে লেখেন, "জাকির ভাই ছিলেন একজন অনুপ্রেরণা, একজন উচ্চাভিলাষী ব্যক্তিত্ব যিনি তবলাকে বিশ্বব্যাপী প্রশংসায় পঞ্চমুখ করেছিলেন। তার ক্ষতি আমাদের সকলের জন্য অপূরণীয়। আমি তাদের সাথে সহযোগিতা করতে না পেরে দুঃখিত"।

জাকির হুসেন, যাকে তার প্রজন্মের সর্বশ্রেষ্ঠ তবলা বাদক হিসাবে বিবেচনা করা হয়, তার পরিবারে রয়েছেন স্ত্রী আন্তোনিয়া মিনেকোলা এবং তার কন্যা আনিসা কুরেশি এবং ইসাবেলা কুরেশি। ১৯৫১ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি কিংবদন্তি তবলা মাস্টার ওস্তাদ আল্লা রাখা-এর পুত্র। ভারতের সবচেয়ে বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীদের মধ্যে একজন পারকাশনবাদক ছিলেন উস্তাদ জাকির হুসেন। ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ এবং ২০২৩ সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন উস্তাদ। আর আজ সব ফেলে রেখে চলে গেলেন কিংবদন্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+