'আর্টিক্যাল ১৫' ধারা নিয়ে কী করতে চলেছেন আয়ুষ্মান! প্রকাশ্যে এল ছবি
ঋষি কাপুর অভিনীত 'মুল্ক' ছবিতে দেখানো হয়েছিল এক জঙ্গির পরিবারকে কিভাবে সমাজের ভ্রুকুটি সহ্য করে সারা জীবন চলতে হয়। কতটা সামাজিক লাঞ্ছনা আর হয়রানির শিকার হতে হয়।
ঋষি কাপুর অভিনীত 'মুল্ক' ছবিতে দেখানো হয়েছিল এক জঙ্গির পরিবারকে কিভাবে সমাজের ভ্রুকুটি সহ্য করে সারা জীবন চলতে হয়। কতটা সামাজিক লাঞ্ছনা আর হয়রানির শিকার হতে হয়। 'মুল্ক' এর পর এবার 'আর্টিক্যাল ১৫'ছবিটি নিয়ে হাজির হচ্ছেন পরিচালক অনুভব সিনহা।

অনুভবের এই ছবিতে অভিনয় করছেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। এক পুলিশ অফিসারে ভূমিকায় দেখা যেতে চলেছে আয়ুষ্মানকে। 'অন্ধাধুন', 'বধাই হো' ছবির অসামান্য সাফল্যের পর এবার 'আর্টিক্যাল ১৫' তেও চনক দিতে চলেছেন আয়ুষ্মান , বলে খবর। সংবিধানের ১৫ ধারা সংক্রান্ত কোন মামলার তদন্তকারী অফিসারের ভূমিকায় সম্ভবত থাকতে চলেছেন আয়ুষ্মান।
IT’S OFFICIAL... Ayushmann Khurrana in Anubhav Sinha’s next film #Article15... Costars Isha Talwar, Manoj Pahwa, Sayani Gupta, Kumud Mishra and Mohd Zeeshan Ayyub... Filming commenced on 1 March 2019 in #Lucknow... Ayushmann’s look from the film: pic.twitter.com/XGtrzhUNXq
— taran adarsh (@taran_adarsh) March 6, 2019
ধর্মনিরপেক্ষতা, সমানাধিকার, ভেদাবেদের প্রশ্নে ভারতীয় সংবিধানে নাগরিকদের নিরাপত্তা দেওয়া হয়েছে এই আর্টিক্য়ালে। এবার সেই আর্টিক্যাল ১৫ -ই আয়ুষ্মান অভিনীত ফিল্মের মূল বিষয়। যে আয়ুষ্মানকে কয়েকদিন আগে দেখা গিয়েছিল দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বলিউডের প্রতিনিধিদলের তরফে সাক্ষাৎ করতে।












Click it and Unblock the Notifications