আমার কাটা ঘায়ে নুনের ছিঁটে দেবেন না : আরশাদ ওয়ার্সি
চার বছর আগে আরশাদ ওয়ার্সি অভিনীত 'জলি এলএলবি' ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছিল। চারবছর পর এই ছবিরই সিকোয়েল তৈরি হচ্ছে। কী প্রতিক্রিয়া আরশাদের?
চার বছর আগে আরশাদ ওয়ার্সি অভিনীত 'জলি এলএলবি' ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছিল। চারবছর পর এই ছবিরই সিকোয়েল তৈরি হচ্ছে। তবে এই ছবিতে দেখা যাবে না আরশাদকে। সেই জায়গায় অভিনয় করবেন সুপারস্টার অক্ষয় কুমার। এই ছবিতে অভিনয় না করতে পেরে খারাপ লাগছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমার কাটা ঘায়ে নুনের ছিঁটে দেবেন না।"
পরে যদিও হেসে আরশাদ অক্ষয়ের প্রশংসা করে বলেন, "আরে আমি তো মজা করছিলাম। আমি অক্ষয়ের জন্য খুশি। আমি নিশ্চিত অক্ষয় ও ওর টিম দারুণ কাজ করেছে। এমনকী আমিও ছবির প্রচারে নিজের মতো চেষ্টা করছি। আমি দেখার অপেক্ষায় রয়েছি। এই ছবির মুক্তি নিয়ে আমিও খুব এক্সাইটেড।"

আরশাদ জানালেন, অক্ষয়ের সঙ্গে যখনই তার দেখা হয় দুজনে মিলে এই সিনেমাদুটি নিয়েই আলোচনা করেন। ছবিটি নিয়ে নিজেদের চিন্তাধারা পরিকল্পনা আলোচনা করেন।
আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে জলি এলএলবি ২। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। এছাড়াও এই ছবিতে রয়েছেন হুমা কুরেশি, অন্নু কাপুর, সৌরভ শুক্লা প্রমুখ।












Click it and Unblock the Notifications