কাটাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি, কিন্তু কেন, জেনে নিন

কাটাপ্পার বিরুদ্ধেই এবার জারি হল জামিন অযোগ্য পরোয়ানা। শুধু তিনি নন, সত্যরাজ সহ মোট ৮ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়েছে। তার মধ্যে রয়েছে সূরিয়া, বিবেকের মতো অভিনেতাও।

দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা সত্যরাজ বহু সিনেমায় অভিনয় করেছেন। দক্ষিণের সিনেমা জগতে তিনি বেশ পরিচিত নাম। তবে বাহুবলীর দৌলতে তিনি কাটাপ্পা নামেই পরিচিত। এহেন কাটাপ্পার বিরুদ্ধেই এবার জারি হল জামিন অযোগ্য পরোয়ানা।

শুধু তিনি নন, সত্যরাজ সহ মোট ৮ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়েছে। তার মধ্যে রয়েছে সূরিয়া, বিবেকের মতো অভিনেতাও। তামিলনাড়ুর জেলা আদালত এই জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে।

কাটাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি, কিন্তু কেন

জানা গিয়েছে, সাংবাদিকদের সম্পর্কে অপমানজনক কথাবার্তা বলার অভিযোগে এই মামলাটি ২০০৯-১০ সালে দায়ের হয়। একটি খবরকে কেন্দ্র করে তখন নাকি এই ৮ দক্ষিণী অভিনেতা নেতিবাচক মন্তব্য করেছিলেন। তার প্রেক্ষিতেই এই মামলা দায়ের হয়।

অভিযোগকারিনীর নাম রোজারিও মারিয়া সুসাই। মামলাটি খারিজ করার আবেদন জানালে তা মাদ্রাজ হাইকোর্ট খারিজ করে দেয়। এরপর এই মামলার শুনানিতে হাজিরা না দেওয়াতেই কাটাপ্পা ওরফে সত্যরাজ সহ মোট ৮ অভিনেতার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+