সঞ্জয় লীলা বনশালী, রণবীর সিং, দীপিকা পাডুকোনের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা !

সঞ্জয় লীলা বনশালির পাশাপাশি ছবির আর এক প্রযোজক কিশোর লুল্লার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এখানেই শেষ নয়, ছবির সঙ্গীতকার এবং গীতিকারের বিরুদ্ধেও এই একই নির্দেশ লাগু করা হয়েছে।
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/StphRCLkx6Q?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>
এই গ্রেফতারি পরোয়ানা জারি করে, সিজেএম এসপি সিং মুম্বই পুলিশ কমিশনারকে সশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। আগামী ৪ জুন সঞ্জয়লীলা বনশালি, প্রিয়াঙ্কা, দীপিকা, রণবীর -সহ যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে প্রত্যেককে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বছর নভেম্বরে আইনজীবী সুধীর ওঝা ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেন। তাঁর যুক্তি ছিল রণবীর-প্রিয়াঙ্কা অভিনীত গলিয়োঁ কি রাসলীলা রামলীলা ছবির বেশ কিছু দৃশ্যের ফলে ভারতীয় ধার্মিক ভাবাবেগে আঘাত লেগেছে। সেই মামলার ভিত্তিতেই আদালত এদিন গ্রেফতারি পরোয়ানা জারি করেছে.
এই ছবি নিয়ে প্রথম থেকেই বিতর্ক দানা বাধে। প্রথমে সমস্যা হয় নাম নিয়ে। প্রথমে ছবির নাম দেওয়া হয়েছিল রামলীলা। এই নামের ফলে ভগবানের রামের ভক্তদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এর পর দু বার নাম বদলে শেষে ছবির নাম রাখা হয় গলিয়োঁ কি রাসলীলা রামলীলা। এর পর মধ্যপ্রদেশ হাই কোর্ট এই ছবি মুক্তির উপর রোখ লাগায়। বলা হয়, ২০১৩ সালের ২২ নভেম্বর পর্যন্ত এই ছবির মুক্তি স্থগিত করা হবে। যদিও বিহারে ১২ নভেম্বরই মুক্তি পায় এই বিতর্কিত ছবিটি।
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি সিজেএম ছবির অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে শমন পাঠায়। যার উত্তর দেননি অভিযুক্তরা। এর ফলেই শনিবার অভযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications