দেবের সঙ্গে ফিল্ম সাইন করতেই প্রসেনজিৎকে তোপ অর্পিতার! টলিপাড়ায় জল্পনা
একটা সময় প্রসেনজিৎকে ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন অর্পিতা। টলিপাডা়য় জোর গুঞ্জন শুরু হয় অর্পিতা প্রসেনজিৎকে ঘিরে।
একটা সময় প্রসেনজিৎকে ছেড়ে অন্যত্র থাকতে শুরু করেন অর্পিতা। টলিপাডা়য় জোর গুঞ্জন শুরু হয় অর্পিতা প্রসেনজিৎকে ঘিরে। কানা ঘুষো রটে যায় প্রসেনজিতের সঙ্গে নাকি আর ভালো সম্পর্ক নেই সুপারস্টারের তৃতীয় পক্ষের স্ত্রী অর্পিতার। এবার বহুদিন বাদে টলিউড সুপারস্টার প্রসেনজিৎকে নিয়ে মুখ খুললেন স্ত্রী অর্পিতা।

খবর, টলিউডের অন্যতম সুপারস্টার দেবের সঙ্গে 'সাঁঝবাতি' ছবিতে কাজ করতে চলেছেন অর্পিতা। উল্লেখ্য, একটা সময় শোনা গিয়েছিল প্রসেনজিতের 'কাকাবাবু' ও দেবের 'ককপিট ' ছবিটির মুক্তি একই দিনে হওয়ায়, তা নিয়ে দেবের ওপর চটেছিলেন প্রসেনজিৎ। ইন্ডাস্ট্রির অনেকেই বলেন, দুই মেগাস্টার , সুপারস্টারের ঠাণ্ডা লড়াই আজও চলছে। এরকম এক পরিস্থিতিতে দেবের সঙ্গে ফিল্ম সাইন করেছেন প্রসেনজিৎ ঘরনী অর্পিতা। আর 'সাঁঝবাতি' ছবির প্রেসকন্ফারেন্সে অর্পিতার মুখ থেকে বেরিয়ে এল বিস্ফোরক মন্তব্য।
প্রেস কন্ফারেন্সে অর্পিতার পাশে তখন দেব। আর সেই সময়ে অর্পিতা মন্তব্য করেন ,'একজন সুপারস্টারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব একটা ভালো নয়, সংসার করার অভিজ্ঞতাও খারাপ। আবার একটা সুপারস্টারের সঙ্গে কাজ করলে কী হবে, আমার কোনও ধারণা নেই। ' উল্লেখ্য, ছবিতে দেব, অর্পিতার সঙ্গে দেখা যাবে পাওলিকেও। তবে, টলিপাড়ায় ছবির চেয়েও বেশি গুঞ্জন অর্পিতার মন্তব্য নিয়ে। স্বভাবতই জল্পনা বাড়ছে চট্টোপাধ্যায় পরিবার ঘিরে।












Click it and Unblock the Notifications