রহস্য–রোমাঞ্চে ভরা অর্জুন–পরিণীতির ছবি ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’–এর ট্রেলার মুক্তি পেল
রহস্য–রোমাঞ্চে ভরা অর্জুন–পরিণীতির ছবি ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’–এর ট্রেলার মুক্তি পেল
নির্মাতা দিবাকর ব্যানার্জির বহু প্রতীক্ষিত থ্রিলার–ড্রামা ছবি 'সন্দীপ অউর পিঙ্কি ফরার’–এর ট্রেলার মুক্তি পেল। অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া অভিনীত এই ছবির ট্রেলার বুধবারই মুক্তি পায়। ট্রেলারের মধ্য দিয়ে পরিচালক দর্শকদের কাছে রহস্যজনক ও শিহরিত এক গল্পের আভাস দিয়ে রেখেছেন। এরই সঙ্গে ছবি মুক্তির তারিখও ট্রেলারে দেখানো হয়েছে।

২ মিনিট ২৭ সেকেণ্ডের দীর্ঘ এই ট্রেলারে পরিণীতি তথা সন্দীপ দিল্লির রাস্তা দিয়ে ছুটে এসে অর্জুন তথা পিঙ্কি দাহিয়াকে পান, যিনি একজন পুলিশ। এরপর উভয়ই দিল্লি ছেড়ে পালিয়া যান এবং ঘটনা চলতে থাকে একের পর এক। এই ছবিতে রঘুবীর যাদব ও নিনা গুপ্তাকেও সহ–অভিনেতা হিসাবে দেখা যাবে। 'সন্দীপ ও পিঙ্কি ফরার’ ছবির গল্প লিখেছেন দিবাকর ও বরুণ গ্রোভার। ছবির গল্প অনুযায়ী দিবাকর ট্রেলারের পটভূমি সাজিয়েছেন। পরিণীতি ও অর্জুনের অনস্ক্রীণ রসায়ন আগেও ম্যাজিক দেখিয়েছে। এই ট্রেলার দেখার পর সেই ম্যাজিক যে আবার হবে তা বলাই বাহুল্য। ২০ মার্চ এই ছবি মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications