‘পুষ্প ২’ সিনেমায় অর্জুন কাপুরের কী দেখা মিলবে, তা স্পষ্ট জানিয়ে দিল প্রযোজক
‘পুষ্প ২’ সিনেমায় অর্জুন কাপুরের কী দেখা মিলবে, তা স্পষ্ট জানিয়ে দিল প্রযোজক
'পুষ্প দ্য রাইজ’ সিনেমার নাম প্রায় সকলেরই জানা। কারণ এই সিনেমার গানগুলি খুব জনপ্রিয় হয়েছিল সেসময়। অনেক তারকাদের এই সিনেমার গানের সঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছিল, শুধু কী তাই তাদের রিলসও বানাতে দেখা গিয়েছিল। তারকা আল্লু অর্জুন এবং অভিনেত্রী রশ্মিকা মান্দান্না অভিনীত চলচ্চিত্র 'পুষ্প দ্য রাইজ' ২০২১ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল। ছবিটি বক্স অফিসে খুব সাফল্য লাভ করেছিল। সেই সঙ্গে ভক্তরা এখন অপেক্ষা করছেন এই ছবির দ্বিতীয় পর্বের জন্য, যার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। শোনা জাচ্ছিল, পরের ছবিতে আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্নার ছবিতেও দেখা যাবে অর্জুন কাপুরকে। তবে এবার এই প্রতিবেদনের সত্যতা জানিয়েছেন ছবির প্রযোজক ।

অর্জুনকে কি এই সিনেমায় দেখা যাবে?
কারণ আগে থেকে শোনা যাচ্ছিল 'পুষ্প ২'-এ ফাহাদ ফাসিলের জায়গায় অভিনয় করতে চলেছেন অর্জুন কাপুর। অর্থাৎ ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি। কিন্তু এখন ছবির প্রযোজক নবীন ইয়েরনেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ছবিতে অর্জুনকে দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, এসব মিথ্যা খবর। আবার অনেকে বলছেন মালাইকা আরোরাকেও দেখা যেতে পারবেন।

কী জানালেন ছবির প্রযোজক
এক সাক্ষাৎকারে ছবির প্রযোজক নবীন ইয়েরনেনি জানান, এটা ভুল খবর। ফাহাদ হাসিলের জায়গায় দেখা যাবে না অর্জুন কাপুর। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। অর্জুন কাপুরকে নেওয়ার কথা ১০০ শতাংশ ভুল। আমরা এই মাসের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে পুষ্প ২-এর শুটিং শুরু করব। ছবিটির প্রথম শুটিং হবে হায়দরাবাদে। তার পরই আমরা জঙ্গল ও অন্যান্য লোকেশনে শুটিং করব।

কে সিনেমাটি পরিচালনা করবেন
আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্নার 'পুষ্প' ছবির প্রথম অংশটি পরিচালনা করেছিলেন সুকুমার এবং তিনি ছবিটির দ্বিতীয় অংশও পরিচালনা করবেন। ছবিটি বক্স অফিসে হিট করতে এর বাজেট বাড়ানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। জানা গিয়েছে, আল্লু অর্জুনের ছবি 'পুষ্প ২'-এর বাজেট বলা হচ্ছে ৪৫০ কোটি টাকা, যার মধ্যে আল্লু একটি বড় অংশই নিচ্ছেন। এটি একটি বিগ বাজেটের ছবি।












Click it and Unblock the Notifications