বোন জাহ্নবীর ছবি 'ধড়ক' এর স্ক্রিনিং-এ যাচ্ছেন না অর্জুন! কেন এমন
করণ জোহর প্রযোজিত ছবি 'ধড়ক' এর ট্রেলার থেকে গান, স্টারকাস্ট , আপাতত সবকিছু নিয়ে উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া।
করণ জোহর প্রযোজিত ছবি 'ধড়ক' এর ট্রেলার থেকে গান, স্টারকাস্ট , আপাতত সবকিছু নিয়ে উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া। শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবিতে ডেব্যু হতে চলেছে শ্রীদেবী কন্য়া জাহ্নবী ও শাহিদ কাপুরের ভাই তথা নীলিমা আজমির ছেলে ঈশান খট্টররের।

সৎ বোন জাহ্নবীর প্রতি অর্জুন কাপুরের স্নেহ ও ভালোবাসার নানান খবর আগেও উঠে এসেছে। শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই বনি কাপুরের দ্বিতীয় পক্ষের সন্তান জাহ্নবী ও খুশির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে অর্জুনের। বোন জাহ্নবীকে নিয়ে বিভিন্ন
সোশ্যাল মিডিয়া পোস্ট-এ মুখ খুলতেও দেখা যায় অর্জুনকে। যা গত কয়েক বছরে অভাবনীয় ছিল! তবে জাহ্নবীর প্রথম বলিউড ছবি 'ধড়ক' -এর বিশেষ স্ক্রিনিং এ কাপুরদের গোটা পরিবার একসঙ্গে থাকলেও, থাকতে পারছেন না অর্জুন কাপুর। জাহ্নবী জানিয়েছেন অর্জুন ও অনশুলা আপাতত দেশের বাইরে। তবে বোনের ছবির স্ক্রিনিং এ হাজির থাকতে অনশুলাচলে এলেও, আসতে পারবেন না অর্জুন। জাহ্নবী এ নিয়ে বায়না করলেও কাজের ব্যস্ততার জন্যই অর্জুন থাকতে পারেছেন না! এমনই দাবি সূত্রের।
জাহ্নবী জানিয়েছেন, ট্রেলারের সময় গোটা কাপুর পরিবার একসঙ্গে ছিল। আর তা নিয়ে বেশ খুশি ছিলেন জাহ্নবী। 'ধড়ক'-এর স্ক্রিনিং এও হাজির থাকবেন কাপুর পরিবারের সমস্ত সদস্যরা। উল্লেখ্য, এর আগে ধড়ক -এর ট্রেলারে অর্জু থাকতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন জাহ্নবীর কাছে। এবার ছবির স্ক্রিনিং এও তিনি না থাকতে পারার জন্য কী করেন, সেদিকে নজর গোটা বলিউডের।












Click it and Unblock the Notifications