কেন অর্জুন কাপুরকে 'ধর্ষক' আখ্যা মহিলার! সরগরম সোশ্যাল মিডিয়া
সম্প্রতি ইশিকা রাই নামে, এক মহিলা টুইটারে অর্জুন কাপুরকে 'ধর্ষক' বলে আখ্যা দেন।
সোশ্য়াল মিডিয়ায় ক্রমাগতই বহু সেলেবকে নিশানা করে নানা ভাবে ট্রোল করা হয়। বহু ট্রোলই রুচিবোধকে ছাপিয়ে গিয়ে অস্বস্তিকর অবস্থা তৈরি করে তারকাদের জন্য। এরকমই এক পরিস্থিতির শিকার হলেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। যাঁকে সাম্প্রতিক এক টুইটে এক মহিলা 'ধর্ষক' বলে মন্তব্য করেছেন।

সম্প্রতি ইশিকা রাই নামে, এক মহিলা টুইটারে অর্জুন কাপুরকে 'ধর্ষক' বলে আখ্যা দেন। ইশিকা অর্জুন সম্পর্কে পোস্ট করতে গিয়ে জানিয়েছেন, ' চেহারা দেখলে মনে হয় ধর্ষক...'।
এছাড়াও ইশিকার অভিযোগ, অর্জুনকে দেখতে অপরাধীর মতো। এইভাবে কার্যত নিম্নরুচির বেশ কিছু মন্তব্য করেন ইশিকা।

এদিকে, এই ধরনের ট্রোল বা টুইটের জবাবে চুপ থাকেননি অভিনেতা অর্জুন। তিনি জানিয়েছেন, 'আমার মতে এটা সবচেয়ে নিম্ন রুচির ট্রোল ...একজন মহিলা নির্লজ্জভাবে ধর্ষক শব্দটি ট্রোল করার জন্য যে ভঙ্গিমায় ব্যবহার করছেন, তা দুঃজনক।' এদিকে, অর্জুনের পাল্টা টুইটের পর, ওই মহিলার টুইটার অ্যাকাউন্টের হদিশ আর মিলছে না। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই যেভাবে সোশ্যাল মিডিয়ায় অপমানজনকভাবে ট্রোলিং চলছে তা বেশ গুরু গম্ভীর দিকে চলে যাচ্ছে।












Click it and Unblock the Notifications