পাকা চুল-দাড়ি, কপালের বলিরেখায় যখন বৃদ্ধ অর্জুন কাপুর!

একটি বিজ্ঞাপনে শুটের জন্য তরুণ অর্জুনকে বেশ কয়েকটি ভিন্ন রূপ দেওয়ার প্রয়োজন ছিল। তার প্রথম লুকটি দেখেই আপাতত আমরা চমৎকৃত। এবং অর্জুনের এই রূপই তার আগামী রূপগুলি নিয়ে কৌতুহল প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দিচ্ছে।
মাথায় অর্ধেক টাক, বাকি অংশে সাদা উস্কোখুস্কো চুল। কপালে বয়সের বলিরেখা। অপেক্ষাকৃত ছোট বাঁ চোখ, চশমা, পাকা গোঁফ-দাঁড়িতে অর্জুন কাপুরকে চেনা দায়। শুধু যদি ছবিটি কাউকে দেখানো হয় তাহলে কারও পক্ষেই অর্জুণকে চিনতে পারা প্রায় অসম্ভব। এর পুরো শ্রেয়টাই যায় অর্জুনের মেক আপ শিল্পীর কাছে।
সূত্রের খবর অনুযায়ী, এই পুরো বৃদ্ধ লুকটি পেতে প্রায় ৪ ঘন্টা ধরে মেক আপ করা হয়েছে অর্জুনের। আর এক্ষেত্রে বলে রাখা ভাল মেক-আপ শিল্পী কিন্তু কোনও বিদেশী নন, বরং ১০০ শতাংশ ভারতীয়। মিডিয়ার খবর অনুযায়ী, ওই বিজ্ঞাপনের জন্য মোট ১২ টি ভিন্ন রূপ ধারণ করবেন অর্জুন।
প্রথম লুকেই এতটা কৌতুহল জাগিয়ে দিয়েছেন অর্জুন যে বাকি ১১ টি রূপের জন্য এখন আমরা মুখিয়ে রইলাম।












Click it and Unblock the Notifications