হে ভগবান, সুডৌল অর্জুন কাপুর ফের অতি-স্থূলকায়?

হে ভগবান, সুডৌল অর্জুন কাপুর ফের অতি-স্থূলকায়?
মুম্বই, ১৩ অক্টোবর : বি-টাউনের সুপুরুষ নায়কদের মধ্যে অর্জুন কাপুর যে অন্যতম তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু অর্জুনের কোনও কালেই সিক্স প্যাক এইট প্যাক অ্যাব ট্য়াব নেই। চিরকালই অর্জুন একটু বেশিই স্বাস্থ্যবান। সে তো বলিউডে পা রাখবেন বলে চর্বি মাংস ঝরিয়ে একেবারে সুডৌল হয়েছেন। কিন্তু আবার যে অর্জুন মোটা হয়ে গেলেন।

না ভয় পাবেন না। আসলে কিছুদিন আগে একটি বিজ্ঞাপনের জন্য অর্জুন টাক মাথা বুড়ো সেজেছিলেন, সেই বিজ্ঞাপনেরই ১২টি লুকের মধ্যে আর একটি লুক প্রকাশ হল। আর তাতে মোটা অলস ব্যক্তির ভূমিকায় দেখা যাবে অর্জুনকে। এই অবতারেও অর্জুনকে চেনা দায়।

আরও পড়ুন : পাকা চুল-দাড়ি, কপালের বলিরেখায় যখন বৃদ্ধ অর্জুন কাপুর!

ছবিতে দেখুন একটি সোফায় এলিয়ে বসে রয়েছেন এক স্থূলকায় ব্যক্তি। হাতে ইয়া বড় একটি পপকর্নের বাকেট। পেটটি এতটাই মোটা যে জামাতেও ঢেকে রাখা যাচ্ছে না তাকে।য ঠিক ফাঁকে তালে বেরিয়ে পড়ছে জামার মধ্যে দিয়ে। হাত গুলিও মোটা মোটা। আর এই ব্যক্তি অন্য কেউ নন তিনি বলিউডের হ্যান্ডসম হাঙ্ক অর্জুন কাপুর। ভাবা যায়?

এবারেরও আগের মতোই প্রস্থেটিক মেক আপের সাহায্য নিয়েছেন অর্জুন। মিডিয়ার খবর অনুযায়ী, ওই বিজ্ঞাপনের জন্য মোট ১২ টি ভিন্ন রূপ ধারণ করবেন অর্জুন। প্রথম লুকেই এতটা কৌতুহল জাগিয়ে দিয়েছেন অর্জুন যে বাকি ১১ টি রূপের জন্য এখন আমরা মুখিয়ে রয়েছি। দ্বিতীয় লুকটিতেও নিরাশ করেননি অর্জুন কিন্তু শেষ পর্যন্ত কী এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন তিনি?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+