মালাইকা-অর্জুন সম্পর্কের গুঞ্জনের পর, সলমনের সঙ্গে বনি পুত্রের দূরত্ব কি এখন কমছে! কিছু তথ্য

বহু বছর ধরেই বলিউড ইন্ডাস্ট্রিরর আনাচে কানাচে ঘোরাফেরা করেছে একটি গুঞ্জন। আর তা ছিল অর্জুন কাপুর ও মালাইকা আরোরার সম্পর্ক ঘিরে।

বহু বছর ধরেই বলিউড ইন্ডাস্ট্রিরর আনাচে কানাচে ঘোরাফেরা করেছে একটি গুঞ্জন। আর তা ছিল অর্জুন কাপুর ও মালাইকা আরোরার সম্পর্ক ঘিরে। শোনা গিয়েছিল, মালাইকার সঙ্গে সলমনের ভাই আরবাজের বিবাহ বিচ্ছেদের কারণ নাকি অর্জুন কাপুর। তবে এ নিয়ে মুখ খোলেননি কেউই। এদিকে, সেই ঘটনার পর থেকে সলমনের সঙ্গে খুব একটা সম্পর্ক ভালো চলছিল না অর্জুনের। তবে ,এরমধ্য়ে উঠে আসছে কিছু নয়া তথ্য।

সলমন কি ক্ষমা করবেন?

সলমন কি ক্ষমা করবেন?

সাম্প্রতিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী , অর্জুন পুরনো বিবাদ মিটিয়ে আবারও সলমনের সঙ্গে সখ্যতা বাড়ানোর দিকে হাটছেন। তিনিই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেল ইন্ডাস্ট্রির সুলতানের দিকে। সলমনের কাছেও খবর রয়েছে, যে অর্জুন তাঁর সঙ্গে বন্ধুত্ব করতে চাইছেন। কিন্তু ঙাইজান এই নিয়ে কোনও মন্তব্য করেননি।

ঠাণ্ডা যুদ্ধে সমস্যায় পড়েছে অর্জুনের কেরিয়ার!

ঠাণ্ডা যুদ্ধে সমস্যায় পড়েছে অর্জুনের কেরিয়ার!

সূত্রের দাবি, প্রাক্তন বান্ধবী তথা সলমনের বোন অর্পিতার সঙ্গে ক্রমাগত কনট্যাক্ট রাখছেন অর্জুন। যাতে সলমন পর্যন্ত তিনি পৌঁছতে পারেন। আর এসবের একটাই কারণ, তা হল, সলমনের সঙ্গে ঠাণ্ডা যুদ্ধে নেমে সমস্যায় পড়ে যাচ্ছে অর্জুনের কেরিয়ার। অনেক ফিল্মমেকারই সলমনের রাগের কোপে না পড়তে চেয়ে অর্জুনকে ফিল্মে কাস্টকরতে চাইছেন না।

 অর্জুনের বাবাকে সাহায্য করেছিলেন সলমন

অর্জুনের বাবাকে সাহায্য করেছিলেন সলমন

একটা সময়ে প্রযোজক বনি কাপুর চরম আর্থিক বিপাকে পড়ে যান । শোনা যা, সেই সময় সলমন ব্যাপকভাবে সাহায্য করেছিলেন বনিকে। আর অর্জুন-মালাইকার ঘটনার কথারটতেই, এখন বনি কাপুরও সলমনের সামনে আসতে লজ্জা পাচ্ছেন বলে জানা যাচ্ছে।

 কী ঘটেছিল ঠিক?

কী ঘটেছিল ঠিক?

সলমন যখন অর্জুন ও মালাইকার সম্পর্কের কথা জানতে পারেন,তখন বেজায় চটে যান বলে খবর। শুধু তাই নয়, এই সম্পর্কের জেরে সলমনের ভাই অরবাজের ঘর ভেঙে যায় , যে ঘটনা মেনে নিতে পারেননি সলমন। আর সেই সময় থেকেই সলমনের চক্ষুশূল হয়ে যান অর্জুন। যে অর্জুন সলমনের বোন অর্পিতার বন্ধু হিসাবে সলমনের বেশ ঘনিষ্ঠ ছিলেন এককালে।

আপাতত অর্জুন ও মালাইকার সম্পর্কের কী হাল?

আপাতত অর্জুন ও মালাইকার সম্পর্কের কী হাল?

অরবাজের সঙ্গে মালাইকার বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও , অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি কিছুই বলেননি। তবে কিছুদিন আগে দুবাইতে পালিত হয় মালাইকার জন্মদিন। সেই সময় দুবাইতে আলাদা করে উড়ে গিয়েছিলন অর্জুন। কিন্তু সেটা মালাইকার জন্মদিনে যোগ দিতেই কি না , তা এখনও স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+