করোনা আক্রান্ত অর্জুন কাপুর, উপসর্গ প্রসঙ্গে জানালেন নিজের অবস্থা
করোনা আক্রান্ত অর্জুন কাপুর , উপসর্গ নিয়ে জানালেন নিজের অবস্থা
বলিউডে ক্রমাগত থাবা শক্ত করছে করোনা ভাইরাস। গোটা মহারাষ্ট্র জুড়ে ইতিমধ্যেই করোনার ব্যাপক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আর এরমধ্যে বলিউড তারকা অর্জুন কাপুর করোনা পজিটিভ হয়ে পড়েছেন।

এক সোশ্যাল মিডিয়া পোস্টে অর্জুন জানান, তিনি করোনা পজিটিভ । পাশাপাশি, তিনি এও জানিয়েছেন যে , তাঁর কোনও উপসর্গ নেই। বাড়িতে নিজেকে আলাদা করে রেখেছেন তিনি। আর আপাতত অভিনেতা হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলেও জানিয়েছেন। এক আবেগঘন পোস্টে অর্জুন কাপুর জানিয়েছেন, 'আমার আস্থা মানবতায় যা আগামী দিনে করোনাকে ছাপিয়ে যাবে। ' এমনই আশা প্রকাশ করেছেন তারকা।
এর আগে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের পরিবারে অমিতাভ পত্নী জয়াকে বাদ রেখেছ সকলরেই করোনা পজিটিভ রিপোর্ট আসে। বচ্চন পরিবারের সদস্যরা বহুদিন হাসপাতালে ভর্তি ছিলেন।এরপরই কাপুর পরিবার থেকে এল আরও এক উদ্বেগজনক খবর।












Click it and Unblock the Notifications