শ্রীদেবী কন্যাদের নিয়ে ফ্যানের কুমন্তব্য, জবাব দিলেন অর্জুনের বোন অনশুলার
শ্রীদেবীর অকাল মৃত্যুতে অপূরণীয় ক্ষতি যেমন হয়ে বলিউডে, তেমনই শোকস্তব্ধ তাঁর পরিবার। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর মায়ের মৃত্যুর শোকে একটি খোলা চিঠিও পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে।
শ্রীদেবীর অকাল মৃত্যুতে অপূরণীয় ক্ষতি যেমন হয়ে বলিউডে, তেমনই শোকস্তব্ধ তাঁর পরিবার। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর মায়ের মৃত্যুর শোকে একটি খোলা চিঠিও পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। এই খারাপ সময়ে জাহ্নবী ও খুশির পাশে এসে দাঁড়িয়েছেন , শ্রীদেবীর স্বামী বনি কাপুরের প্রথম পক্ষের দুই সন্তান, অভিনেতা অর্জুন কাপুর ও তাঁর বোন অনশুলা ।

পরিবারের এরকম এক খারাপ পরিস্থিতির মধ্যেই একটি পোস্ট করেন অর্জুন কাপুরের বোন অনশুলা কাপুর। সেই পোস্ট-এ নতুন করে জীবনবোধ জাগিয়ে তোলার কথা বলা হয়।

A post shared by Anshula Kapoor (@anshulakapoor) on
তবে এই পোস্টটিতে কোনও এক ফ্যান একটি কুমন্তব্য় করেন, শ্রীদেবী কন্যা জাহ্নবী ও খুশি কাপুরকে নিয়ে। আর এতেই ফুঁসে ওঠেন জাহ্নবীর সৎ বোন অনশুলা। সেই মন্তব্যটি ডিলিট করে দেন অনশুলা। পাশাপাশি, তিনি ওই ফ্যানকে বলেন, 'আমার বোনেদের সম্পর্কে কোনও খারাপ মন্তব্য করবেন না দয়া করে। আমার এটা পছন্দ নয়। ...আমাকে আর আমার ভাই(অর্জুন)কে পছন্দ করার জন্য ধন্যবাদ। ....'
উল্লেখ্য, একটা সময়ে এক সাক্ষাৎকারে শ্রীদেবী ও তাঁর মেয়েদের সম্পরর্কে মন্তব্য় করতে গিয়ে অর্জুন বলেন, এঁদের সঙ্গে কোনও যোগাযোগ নেই তাঁর। কিন্তু শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই বোন জাহ্নবী ও খুশিকে কার্যত আগলে রাখছেন অর্জুন ও অনশুলা। ৯০ এর দশকে বনি কাপুর তাঁর প্রথম স্ত্রী মোনা শৌরির সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে বিয়ে করেন শ্রীদেবীর সঙ্গে। এরপর থেকে মোনার সন্তান অর্জুন ও অনশুলা আলাদাভাবে তাঁদের মায়ের একার পরিচর্জায় বড় হয়েছেন।












Click it and Unblock the Notifications