বোন জাহ্নবীর প্রতি 'দাদা' অর্জুনের আবেগঘন বার্তা! সোশ্যাল মিডিয়া পোস্ট মন ছুঁয়ে নিল নেটিজেনদের

অর্জুন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ছবি পোস্ট করে বোনের প্রতি একটি বার্তা দেন।

মেয়ে জাহ্নবীকে ৭০ এম এম-এর ফ্রেমে দেখবার প্রবল বাসনা ছিল সুপারস্টার শ্রীদেবীর। জাহ্নবীর প্রথম ছবি 'ধড়ক' নিয়ে বেশ উচ্ছসিত ছিলেন তিনি। কিন্তু নিয়তির খেলায় সেই ইচ্ছেকে অপূর্ণ রেখেই চলে যেতে হয়েছে শ্রীদেবীকে। আর এবার মুক্তির অপেক্ষায় জাহ্নবীর প্রথম ছবি 'ধড়ক'-এর ট্রেলার। ট্রেলার মুক্তির আগের রাতে বোন জাহ্নবীর প্রতি 'দাদা' অর্জুন এক মন ছুঁয়ে নেওয়া বার্তা দেন।

বোন জাহ্নবীর প্রতি দাদা অর্জুনের আবেগঘন বার্তা! সোশ্যাল মিডিয়া পোস্ট মন ছুঁয়ে নিল নেটিজেনদের

অর্জুন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ছবি পোস্ট করে বোনের প্রতি একটি বার্তা দেন। তিনি জানান এবার দর্শকদের বিচারের ময়দানে নামতে চলেছেন জাহ্নবী। 'ধড়ক'-এর ট্রেলার মুক্তির জন্য জাহ্নবীর প্রতি শুভেচ্ছা জানিয়ে অর্জুন লেখেন তিনি সব সময়ে বোনের পাশেই আছেন। আর চারপাঁচজন দায়িত্বশীল 'দাদা'-র মতো করে বোনের কাছে ক্ষমা চেয়ে অর্জুন জানান, ট্রেলার লঞ্চের দিন তিনি মুম্বইতে থাকতে না পারায় 'দুঃখিত'। উল্লেখ্য, 'নমস্তে ইংল্যান্ড'- ছবির শ্যুটিং এ আপাতত ব্যস্ত অর্জুন। তিনি রয়েছেন দেশের বাইরে। দেখে নেওয়া যাক তিনি সোশ্যাল মিডিয়ায় বোন জাহ্নবীকে কোন বার্তা দিয়েছেন।

দাদা অর্জুনের বার্তার প্রত্যুত্তরও দিয়েছেন শ্রীদেবীকন্যা। তিনি অর্জুনকে উদ্দেশ্য করে লেখেন ,'আমি তোমাকে গর্বিত করব, প্রতিশ্রুতি দিলাম'। অর্জুন ও জাহ্নবীর এই কথোপোকথোন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মন কেড়ে নিয়েছে। বলিউডের লাইমলাইটে যেখানে একাধিক সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেখানে দুই তারকা ভাই-বোনের এই এই আবেগঘন সম্পর্ক অন্য মাত্রা যোগ করেছে। উল্লেখ্য়, এর আগেও বহুবার অর্জুন কাপুর জাহ্নবীর পাশে দাঁড়িয়েছেন। জাহ্নবীর পোশাক নিয়ে একটি ওয়েবসাইট কুমন্তব্য করায় , সেই সাইটকে কার্যত তুলোধনা করে দেন অর্জুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+