অর্জুন কাপুরের বিয়ের প্রস্তাব মালাইকাকে, কি বললেন অভিনেত্রী জানেন?‌

বলিউড জুড়ে এখন শুধুই সুখবর আর সুখবর। বিশেষ করে কাপুর পরিবার জুড়ে। কিছুদিন আগেই অনিল কাপুর কন্যা সোনম কাপুর ও আনন্দ আহুজা তাঁদের ছোট্ট সন্তানকে স্বাগত জানিয়েছেন। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার কাপুর পরিবারে বিয়ের সানাই বাজতে চলেছে খুব শীঘ্র। কার বিয়ে?‌ সেটাও কি বলে দিতে হবে। অর্জুন কাপুর ও মালাইকা অরোরা শীঘ্রই বিয়ে করতে চলেছেন। আর এই খবর নিজেই জানিয়েছেন অর্জুন-প্রেমিকা।

মালাইকা ও অর্জুনের প্রেম

মালাইকা ও অর্জুনের প্রেম

বলিউডে চর্চিত জুটিদের মধ্যে অর্জুন কাপুর ও মালাইকা অরোরা অন্যতম। কিছুবছর আগেই এই জুটি তাঁদের সম্পর্ককে শিলমোহর দিয়েছেন। মালাইকা-অর্জুন দীর্ঘদিন ধরে ডেট করছেন। মাঝে ব্রেকআপের গুজব উঠলেও সেটা যে সম্পূর্ণ মিথ্যা তা তাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করে প্রমাণ করেন। দু'‌জনের কেউই একে-অপরের প্রতি প্রেম প্রকাশ করতে দ্বিধাবোধ করেন না। বৃহস্পতিবার সকালে মালাইকা অরোরা তাঁর ইনস্টাগ্রামে নতুন ছবি পোস্ট করেছেন নিজের আর ক্যাপশনে লিখেছেন, '‌আমি হ্যাঁ বলেছি'‌। এর সঙ্গে তিনি কিছু লাল রঙের হৃদয়ের ইমোজি যোগ করেছেন। তবে এই ছবি ও ক্যাপশনে তিনি তাঁর প্রেমিক অর্জুন কাপুরকে ট্যাগ করেননি।

মালাইকার নতুন পোস্টে বিয়ের ইঙ্গিত

মালাইকা কাপুর এই ছবিতে কালো রঙের স্লিভলেস টপ পরে রয়েছেন এবং ক্যামেরায় নিজের সুন্দর হাসির মাধ্যমে সকলকে বুঝিয়েছেন যে অভিনেত্রী কতটা খুশি। এই ছবি ও ক্যাপশনের পরই মালাইকাকে সকলে অভিনন্দন জানাতে শুরু করেন। তবে কবে বিয়ে হচ্ছ সে নিয়ে এখনও দু'‌পক্ষ থেকেই কিছু জানানো হয়নি।

বিয়ে নিয়ে জল্পনা

বিয়ে নিয়ে জল্পনা

প্রসঙ্গত, মালাইকা ও অর্জুন কাপুরের বিয়ে নিয়ে জল্পনা ও কল্পনা চলছে বহুদিন ধরেই। কিছুদিন আগেই অর্জুন কাপুর তাঁর বোন সোনম কাপুরের সঙ্গে কফি উইথ করণ শোতে এসে নিজের ভবিষ্যৎ বিয়ে নিয়ে কথা বলেন। সেই সময় অর্জুন জানিয়েছিলেন যে তিনি এখন কেরিয়ারে মনোযোগ দিতে চান। কাম এখনও তিনি আর্থিকভাবে স্থিতিশীল নন। তিনি যখন ভালো থাকবেন তখনই তিনি তাঁর সঙ্গীকেও ভালো রাখবেন।

অর্জুন–মালাইকার কাজ

অর্জুন–মালাইকার কাজ

কাজের দিক থেকে মালাইকা ও তাঁর বোন অমৃতা অরোরা একসঙ্গে নতুন একটি শোতে নজরে আসবেন। যার নাম অরোরা সিস্টারর্স। এছাড়া মালাইকা অরোরা তাঁর ফিটনেস নিয়ে একাধিক সংস্থা ও ব্র‌্যান্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন। অন্যদিকে, অর্জুন কাপুরকে শেষবারের মতো দেখা গিয়েছে এক ভিলেন রিটার্ন-এ, তারা সুতারিয়ার বিপরীতে। অভিনেতাকে এরপর দেখা যাবে আসমান ভরদ্বাজের ডার্ক কমেডি '‌কুত্তে'‌ ও '‌দ্য লেডি কিলার'‌ সিনেমায়, যেখানে তাঁর বিপরীতে থাকবেন ভূমি পেডনেকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+