অর্জুন-মালাইকা বিয়ে করতে চলেছেন কোন মতে! কাপপর পরিবারের সাজো সাজো রব

মালাইকা অরোরার সঙ্গে সলমনের ভাই আরবাজের বিয়ে ভাঙার অন্যতম কারণ অর্জুন কাপুর,ইন্ডাস্ট্রিতে এমন কানাঘুষো প্রায়ই শোনা গিয়েছে।

মালাইকা অরোরার সঙ্গে সলমনের ভাই আরবাজের বিয়ে ভাঙার অন্যতম কারণ অর্জুন কাপুর,ইন্ডাস্ট্রিতে এমন কানাঘুষো প্রায়ই শোনা গিয়েছে। আরবাজের সঙ্গে দাম্পত্যের সম্পর্কে থাকাকালীনই নাকি অর্জুনের সঙ্গে পরকীয়া প্রেম শুরু হয়েছিল মালাইকার। সেই ঘটনার পরিণতিতে আরবাজ মালাইকার বিবাহ বিচ্ছেদও হয়ে যায়। এরপরবর্তী পর্যায়ে অর্জুনের সঙ্হে মালাইকার সম্পর্ক ঘিরেও এক পরিণতির খবর উঠে আসছে।

 অর্জুন-মালাইকার প্রেমের পরিণতি!

অর্জুন-মালাইকার প্রেমের পরিণতি!


শোনা যাচ্ছে ,যাবতীয় জল্পনার ইতি টেনে শেষমেশ বিয়ে করতে চলেছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। আগামী এপ্রিল মাসেই তাঁরা বিয়ে করতে চলেছেন । মালাইকার সঙ্গে আরবাজের বিবাহ বিচ্ছেদের পর থেকে অর্জুন মালাইকার প্রেম নিয়ে একাধিক কাহিনি উঠে আসে। এরপরই উঠে আসছে বিয়ের খবর।

কোন মতে বিয়ে?

কোন মতে বিয়ে?

অর্জুনদের পরিবার পাঞ্জাবি, আর মালাইকারা খ্রিস্টান। শোনা যাচ্ছে, খ্রিস্টান মতেই বিয়ে হতে চলেছে অর্জুন ও মালাইকার। তবে এপ্রিল মাসের কোন তারিখে বিয়ে সম্পন্ন হবে তা নিয়ে রয়ে গিয়েছে জল্পনা।

সোনাম মালাইকা দ্বন্দ্ব!

সোনাম মালাইকা দ্বন্দ্ব!

সোনামের সঙ্গে ভাই অর্জুন কাপুরের সম্পর্ক যে খুবই ভালো , তা নতুন করে বলবার কিছু নেই । তবে,
এক সাম্প্রতিক পার্টিতে মালাইকার সঙ্গে সোনমের মন কষাকষির ঘটনা প্রকাশ্যে আসে। সেই সূত্র ধরে , সোনম -মালাইকার সম্পর্ক ঘিরে এই বিয়ের ঘটনা কোনদিকে যায় তা নিয়ে প্রশ্ন রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+