অর্জুন-মালাইকার বিয়ে কি ২০১৯ -এর প্রথম দিকেই! তারিখ নিয়ে গুঞ্জন তুঙ্গে

দীপাবলি উদযাপন ঘিরে যখন মাতোয়ারা গোটা দেশ, তখন বলিউড মেতেছে একের পর এক বিগশট কাপল-এর বিয়ের খবরে!

দীপাবলি উদযাপন ঘিরে যখন মাতোয়ারা গোটা দেশ, তখন বলিউড মেতেছে একের পর এক বিগশট কাপল-এর বিয়ের খবরে! দীপিকা-রণবীরের বিয়ে এই মাসের ১৪-১৫ তারিখ। দীপিকার বিয়ে শেষ হতেই প্রিয়াঙ্কার বিয়ে , বলিউডের দুই ডিভার বিয়ের পর শোনা যাচ্ছে বিয়ের পিঁড়েতে বসতে চলেছেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা।

বিয়ের তারিখ নিয়ে গুঞ্জন!

বিয়ের তারিখ নিয়ে গুঞ্জন!

২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীদেবীর মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে আসে কাপুর পরিবার। তারপর শোকের যন্ত্রণা সঙ্গে নিয়ে গোটা পরিবার এক হয়ে মেতে ওঠে সোনমের বিয়েতে। আর এবার ২০১৮ সালের প্রথম দিকে বিয়ের গুঞ্জন অর্জুন-মালাইকার। ২০১৯ সালের এপ্রিলে বিয়ে করতে চলেছেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা।

ইঙ্গিত দিচ্ছেন করণ!

ইঙ্গিত দিচ্ছেন করণ!

করণ জোহরের চ্যাট শো 'কফি উইথ করণ'-এ মালাইকার বিয়ে নিয়ে বিশেষ ইঙ্গিত দেন সঞ্চালক নিজেই। এছাড়াও আরও একটি ভিডিওতে , অর্জুন-মালাইকার ইওরোপ ট্যুর নিয়েও বেশ মজার ছলে মালাইকার সঙ্গে খুনসুটি করেন করণ।

বহু দিন ধরেই সম্পর্কে তাঁরা ?

সূত্রের দাবি, বহুদিন ধরেই সম্পর্কে জড়িয়েছেন অর্জুন ও মালাইকা। শোনা যায়, সলমনের ভাই আরবাজ খানের সঙ্গে মালাইকার বিবাহিত জীবনে অশান্তির অন্যতম কারণ অর্জুন কাপুর। এরপর আরবাজ মালাইকার বিবাহ বিচ্ছেদের পপর আরবাজের বিয়ের খবর প্রকাশ্য়ে আসতেই, অর্জুন ও মালাইকাও জনসমক্ষে আসতে শুরু করেন। বর্তমানে একাধিক ফ্যাশন শো থেকে পার্টিতে একসঙ্গে দেখা যাচ্ছে অর্জুন ও মালাইকাকে।

আরবাজের বক্তব্য

আরবাজের বক্তব্য

মালাইকা অরোরার প্রাক্তন স্বামী তথা সলমনের ভাই আরবাজ খানও বিবাহ বিচ্ছেদের পর মডেল জর্জিয়ার সঙ্গে প্রেম করছেন। তবে আরবাজকে মালাইকা সম্পর্কে প্রশ্ন করায়, তিনি জানান, ২১ বছরের দাম্পত্য জীবন বাঁচানোর জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট করেছেন দাম্পত্য় বাঁচাতে, তবে তা কার্যকর হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+