একসঙ্গে অর্জুন-মালাইকা! কোন বলি-সেলেবের বাড়িতে দেখা গেল তাঁদের
বলিউডের ইতিউতি এখনও আলোচনা হয়ে চলেছে সোনমের বিয়ের রাতে কীভাবে সলমন থান অর্জুন কাপুরকে এড়িয়ে গিয়েছিলেন। আর সেই ঘটনার একটাই কারণ ছিল, তা হল সলমনের ভাই অরবাজের সঙ্গে মালাইকা আরোরার বিবাহ বিচ্ছেদ।
বলিউডের ইতিউতি এখনও আলোচনা হয়ে চলেছে সোনমের বিয়ের রাতে কীভাবে সলমন থান অর্জুন কাপুরকে এড়িয়ে গিয়েছিলেন। আর সেই ঘটনার একটাই কারণ ছিল, তা হল সলমনের ভাই অরবাজের সঙ্গে মালাইকা আরোরার বিবাহ বিচ্ছেদ। যার নেপথ্য কারণ হিসাবে অনেকেই অর্জুন কাপুরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন।

অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা অরোরার সম্পর্ক নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা শোনা যায়। অনেকেই বলেন, কেবলমাত্র মালাইকার জন্মদিন চুপিসাড়ে সেলিব্রেট করতেই গতবার দুবাই উড়ে গিয়েছিলেন অর্জুন। আর এবার পরিচালক করণ জোহরের বাড়িতে দেখা গেল দুই বলিউড তারকাকে। তাঁদের উপস্থিতি থেকেই শুরু হল নয়া বিতর্কের গুঞ্জন। এদিন করণের বাড়িতে ঢুকতে দেখা যায় অর্জুনকে। খানিক বাদে দেখা যায় মালাইকার গাড়িও সেখানে ঢুকছে , এমনই দাবি দেশের প্রথম সারির ইংরাজি সংবাদমাধ্যমের। সেখানে উপস্থিত হন ডিজাইনার মণীষ মালহোত্রাও।
আপাতত বিপুল শাহের 'নমস্তে ইংল্যান্ড' ছবিটি নিয়ে ব্যস্ত অর্জুন। ছবির শ্যুটি সবেমাত্র শেষ হয়েছে। এদিকে, দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি 'সন্দীপ অউর পিঙ্কি ফরার' ছবি নিয়েও বেশ ব্যস্ত অর্জুন কাপুর। তবে এত ব্যস্ততার মধ্যে করণের বাড়িতে অর্জুনের উপস্থিতি তথা সেখানে মালাইকারি হাজিরা নিয়ে আপাতত জোর গুঞ্জন বলিউডের অলি-গলিতে।












Click it and Unblock the Notifications