মালাইকার জন্য কেক বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অর্জুন কাপুর

মালাইকার জন্য কেক বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অর্জুন কাপুর

লকডাউন তো কি!‌ তাতে মনের দুরত্ব কখনই থেমে থাকেনা। এই লকডাউনের সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে–অপরের কাছে এলেন অর্জুন কাপুর–মালাইকা অরোরা। এই যুগলের পোস্ট প্রায়ই সোশ্যালে মন জয় করে। এবারও তার ব্যতিক্রম হল না।

মালাইকার জন্য কেক বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অর্জুন কাপুর


পুরনো ছবি শেয়ার করে অর্জুন পোস্ট করেছেন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে। সেখানে একটি চকোলেট কেকের ছবি দেওয়া ও অর্জুন তাতে ক্যাপশন দিয়েছেন '‌হার’‌। এরপাশে গোলাপি রঙের হার্টের ইমোজি। মালাইকা অরোরা এই লকাউনের সময় বাড়িতে লোভনীয় মিষ্টি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। কখনও বেসনের লাড্ডু তো কখনও পানিয়ারাম, আবার কখনও বা কলার আইসক্রীম। ইস্টারে তিনি তৈরি করেছিলেন ওয়ালনাট চকোলেট কেক। সেই কেকের ছবি ইনস্টাতে দিয়েছেন অর্জুন।

মালাইকার জন্য কেক বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অর্জুন কাপুর


এর আগে অর্জুন কাপুর ইনস্টাতে একটি ছবি পোস্ট করে করেছিলেন। যেখানে তিনি তাঁর রান্নাঘরে রয়েছেন এবং নিজেকে ক্যাপশন করেছেন '‌ফেক বেকার’‌। এই ছোট্ট ক্লিপে দেখা গিয়েছে তাঁর সঙ্গে রান্নাঘরে রয়েছে তাঁর পোষ্য ম্যাক্সিমাস, ব্যাকগ্রাউন্ডে বাজছে তাঁরই গুণ্ডা ছবির গান '‌তুনে মারি এন্ট্রিয়া’‌।অর্জুন কাপুর ও মালাইকা অরোরা বহুদিন ধরে সম্পর্কে রয়েছেন। কিন্তু কখনও প্রকাশ্যে তাঁদের সম্পর্ককে ব্যক্ত করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া বহু ছবি এই দুই সেলেবের ঘনিষ্ঠ হওয়ার সাক্ষী দেয়। আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মালাইকা অরোরা সম্পর্কে জড়ান অর্জুন কাপুরের সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+