একসঙ্গে অনস্ক্রিনে আসছেন অর্জুন-জাহ্নবী! নেপথ্যে করণ জোহর, জানুন বিস্তারিত

বহুদিন আগে একবার করিনা কাপুরের সঙ্গে রণবীর কাপুরের একই ফিল্মে অভিনয় করবার কথা উঠেছিল । সেটি ছিল জোয়া আখতারের ছবি 'দিল ধড়কনে দো'-র প্রসঙ্গ।

বহুদিন আগে একবার করিনা কাপুরের সঙ্গে রণবীর কাপুরের একই ফিল্মে অভিনয় করবার কথা উঠেছিল । সেটি ছিল জোয়া আখতারের ছবি 'দিল ধড়কনে দো'-র প্রসঙ্গ। যদিও শেষমেশ ছবিতে ভাইবোনের চরিত্রে দেখা যায় প্রিয়াঙ্কা ও রনবীর সিংকে। এবার অনস্ক্রিনে একসঙ্গে আসছেন অর্জুন কাপুর ও জাহ্নবী কাপুর।

একসঙ্গে অনস্ক্রিনে আসছেন অর্জুন-জাহ্নবী! নেপথ্যে করণ জোহর, জানুন বিস্তারিত

অর্জুন ও জাহ্নবীকে একসঙ্গে স্ক্রিনে ধরতে চলেছেন পরিচালক করণ জোহর। তবে, না! কোনও সিনেমায় নয়, করণ জোহরের টিভি শো 'কফি উইথ করণে' বনি কাপুরের দুই তারকা পুত্র কন্যাকে একসঙ্গে দেখা যাবে। অনুষ্ঠানে করণের সঙ্গে খোলামেলা আলোচনায় হাজির থাকবেন বনি কাপুরের প্রথম পক্ষের ছেলে অর্জুন ও দ্বিতীয় পক্ষের মেয়ে জাহ্নবী কাপুর।

উল্লেখ্য, শ্রীদেবীর মৃত্যুর পর থেকে জাহ্নবীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান অর্জুন ও অনশুলার। প্রসঙ্গত, একটা সময় বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর সম্পর্ক গড়ে ওঠায় মোনা সিংয়ের সঙ্গে ডিভোর্স হয় বনি কাপুরের। তারপর থেকেই দুই সন্তান অর্জুন ও অনশুলাকে নিয়ে আলাদা থাকতেন মোনা সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+