'ধড়ক'-র ট্রেলারে দেখে জাহ্নবীকে কী বললেন 'দাদা' অর্জুন! বার্তা দিলেন ঈশানকেও
জাহ্নবী কাপুর অভিনীত 'ধড়ক' ছবির ট্রেলার মুক্তি পেতেই উচ্ছাস দেখা গেল কাপুর পরিবারের সদস্যদের মধ্যে। পরিবারের আরও এক সদস্য বলিউডে পা রাখতে চলেছেন, ফলে স্বভাবতই খুশি কাপুররা।
জাহ্নবী কাপুর অভিনীত 'ধড়ক' ছবির ট্রেলার মুক্তি পেতেই উচ্ছাস দেখা গেল কাপুর পরিবারের সদস্যদের মধ্যে। পরিবারের আরও এক সদস্য বলিউডে পা রাখতে চলেছেন, ফলে স্বভাবতই খুশি কাপুররা। সৎ বোন জাহ্নবীর জীবনের এই স্মরণীয় মুহূর্তে শুভেচ্ছা জানাতে ভোলেননি দাদা অর্জুন কাপুর। শ্রীদেবী কন্যা জাহ্নবীকে ট্রেলারে দেখে অভিভূত অর্জুন প্রশংসা করেন।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অর্জুন একটি পোস্ট শেয়ার করেন। সেখানে 'ধড়ক' ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানান বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান অর্জুন। বোন জাহ্নবীর প্রশংসা করার পাশাপাশি তিনি ছবির অভিনেতা ঈশানেরও প্রশংসা করেন। দুজনের প্রতি ভালোবাসা জানান অর্জুন। দেন শুভেচ্ছা বার্তাও। 'ধড়ক' -এর ট্রেলার মুক্তির আগেও অর্জুন শুভেচ্ছা জানান জাহ্নবীকে। তবে ট্রেলার দেকে 'দাদা' অর্জুন কতটা অভিভূত ছিলেন তা দেখে নেওয়া যাক এই পোস্ট-এ।

উল্লেখ্য, প্রথম ছবি মুক্তির আগে অর্জুনও হারিয়ে ছিলেন তাঁর মা মোনা সিংকে। আর একই ঘটনা ঘটেছে জাহ্নবী কাপুরের সঙ্গেও। শ্রীদেবীর মৃত্যুর পর মুক্তি পেতে চলেছে জাহ্নবীর প্রথম ছবি।
আগামী ২০ জুলাই মুক্তি পেতে চলেছে 'ধড়ক'। মূলত মারাঠি ছবি 'সাইরাত' এর রিমেক এই ছবি। ছবিতে শ্রীদেবীকন্যা জাহ্নবী ছাড়াও রয়েছেন শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর। দুই ভিন্ন সামাজিক প্রেক্ষাপট থেকে উঠে আসা দুটি মানুষের প্রেমকাহিনী বর্ণিত হয়েছে এই ছবিতে। করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের প্রযোজিত এই ছবির পরিচালক শশাঙ্ক খৈতান। রাজস্থানের প্রেক্ষাপটে দুই নাবালকের প্রেমের ঘটনা ছবিতে তুলে ধরা হয়েছে। ছবির ট্রেলারে তা ধরা পড়েছে । ছবির গল্পের ধাঁচ অনেকটা মনে করিয়ে দেয় অর্জুনের প্রথম ছবি 'ইশকজাদে' ছবির কথা!












Click it and Unblock the Notifications