'শ্রীদেবীকে তো ঘৃণা করতেন..' অর্জুনকে ট্রোল মালাইকার প্রসঙ্গ টেনে! জবাবে কী বললেন বনি-পুত্র
সৎ মা শ্রীদেবীর সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের শিকার অভিনেতা অর্জুন কাপুর।
সৎ মা শ্রীদেবীর সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের শিকার অভিনেতা অর্জুন কাপুর। গোটা বিষয়টির মধ্যে মালাইকার প্রসঙ্গ তুলে এক নেটিজেন অপমান সূচক মন্তব্য করেন অর্জুনকে । তার জবাবে অর্জুন এবার শ্রীদেবীকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন।

শ্রীদেবী-অর্জুন সম্পর্ক
শ্রীদেবীর সঙ্গে বনি কাপুরের বিয়ে হওয়াকে কেন্দ্র করে বনি তাঁর প্রথম পক্ষের স্ত্রী মোনাকে ডিভোর্স দেন। বনি ও মোনা সিং এর ছেলে অর্জুনের বয়স তখন অনেকটাই কম। এরপর থেকে শ্রীদেবীর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে অর্জুন ও তাঁর বোন অনশুলার। বহু সাক্ষাৎকারেও তা তিনি স্পষ্ট করেন।

ট্রোলের শিকার অর্জুন
বর্তমানে ৪৫ বছরের মালাইকা অরোরার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন ৩৩ বছরের অর্জুন কাপুর। আর সেই নিয়েই অর্জুনকে এক নেটিজেন ট্রোল করে বলেন, ' আপনি আপনার বাবার দ্বিতীয় স্ত্রীকে ঘৃণা করতেন , কারণ আপনার বাবা আপনার মাকে ছেড়ে দিয়েছিলেন, আর এখন আপনি আমন কাউকে ডেট করছেন যিনি আপনার থেকে ১১ বছরের বড়, আর তাঁর একটা কিশোর ছেলে আছে। এত ডাবল স্ট্যান্ডার্ড??? '
|
শ্রীদেবী সম্পর্কে মুখ খোলেন অর্জুন
এরপরই শ্রীদেবী সম্পর্কে মুখ খোলেন অর্জুন কাপুর। তিনি টুইটারে সাফ জানান, 'আমি কাউকে ঘৃণা করিনা.. আমাদের মধ্যে একটা সম্মানজনক দূরত্ব বজায় ছিল। ' পাশপাাশি অর্জুনের দাবি, তিনি যদি শ্রীদেবীর পরিবারকে ঘৃণা করতেন তাহলে দুঃসময়ে জাহ্নবীদের পাশে দাঁড়াতেন না অর্জুন।












Click it and Unblock the Notifications