সময় পেলেই কার সমালোচনা করেন অর্জুন ! মুখ খুললেন এই বলিউড তারকা
'অক্টোবর' মুক্তির পর থেকেই প্রশংসা প্রায় ছায়াসঙ্গী হয়ে গিয়েছে অভিনেতা বরুণ ধওয়ানের। অক্টোবর-এর সাফল্য বরুণের কেরিয়ারে একটি মাইলস্টোন।
'অক্টোবর' মুক্তির পর থেকেই প্রশংসা প্রায় ছায়াসঙ্গী হয়ে গিয়েছে অভিনেতা বরুণ ধওয়ানের। অক্টোবর-এর সাফল্য বরুণের কেরিয়ারে একটি মাইলস্টোন। এই ছবির পর চারিদিক থেকে আসা প্রশংসা মুখ খুলতেই বরুণ জানিয়েছেন এই ধরণের ছবি একজন অভিনেতাকে ভীষণভাবে উৎসাহ দেয়। তাই সেক্ষেত্রে 'অক্টোবর' একটি গুরুত্বপূর্ণ ছবি।

তবে শুধু কী প্রশংসা, বরুণকে সামালাতে হয় সমালোচনার বাণও! তবে বরুণ জানাচ্ছেন যেকোনও রকমের সমালোচনাকেই তিনি স্বাগত জানান। বরুণ এক সর্বভারতীয় ফিল্ম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন 'আমি সমালোচনার ব্যাপারে ভীষণ উদার। আমি আমার বন্ধুবান্ধব , পরিবার ও করণ জোহরের কাছ থেকে সমালোচনা গ্রহণ করি। ..আর বন্ধু হিসাবে অর্জুন তো যখনই সময় পায় আমারা সমালোচনা করে।' উল্লেখ্য, অর্জুন কাপুরের সঙ্গে বরুণ ধওয়ানের বন্ধুত্ব অনেক দিনের। দুজনে একটি শর্টফিল্মেও একসঙ্গে কাজ করেছিলেন, বলিউডে আসবার আগে।

এদিকে, নিজের অভিনয়ের বিষয়ে কথা বলতে গিয়ে বরুণ জানান, 'বদলাপুর' ছবির পর তিনি হালকা মেজাজের ছবি করার দিকে বেশি উদ্যোগ নেন।বরুণ বলেন, দর্শকদের মনোরঞ্জনের জন্য ছবি করতে ভালো লাগে। তবে একটা সময় সেটাও একঘেয়ে লাগছিল বরুণের। তখনই আসে 'অক্টোবর' এর সুযোগ। এরপর আসে , 'কলঙ্ক', 'সুই ধাগা'-র মতো ছবির অফার।












Click it and Unblock the Notifications