ফিরছে পিতা-পুত্র জুটি! বনির পরবর্তী ছবিতে থাকছেন অর্জুন
২০০৫ সালে বনি কাপুর প্রযোজিত ছবি 'তেভর'-এ অর্জুন কাপুর অভিনয় করেছিলেন। ছবিটি সেই সময়ে মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তবে সেই ফ্লপ ফিল্মের অধ্যায় পিছনে ফেলে আবারও বাবা-ছেলে জুটি একসঙ্গে একই প্রজেক্টে।
২০০৫ সালে বনি কাপুর প্রযোজিত ছবি 'তেভর'-এ অর্জুন কাপুর অভিনয় করেছিলেন। ছবিটি সেই সময়ে মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তবে সেই ফ্লপ ফিল্মের অধ্যায় পিছনে ফেলে আবারও বাবা-ছেলে জুটি একসঙ্গে একই প্রজেক্টে। জানা গিয়েছে ,'তেভর' ছবির মতো অ্যাকশন ফিল্ম না হলেও নতুন এই ছবিটি মশালা ফিল্ম হিসাবেই নির্মাণ করতে চলেছেন বনি কাপুর।

জি স্টুডিওসের সঙ্গে বনি কাপুর যৌন উদ্যোগে ছবিটি তৈরি করবেন বলে জানা গিয়েছে। তবে প্রাথমিকভাবে কিছুতেই ছবির নাম বা তার কাহিনি বিন্যাস সম্পর্কে কিছুই তথ্য মিলছে না। সূত্রের খবর, ছেলে অর্জুনের সঙ্গেই এই ফিল্মের ঘোষণা করতে চলেছেন বনি। তবে যেহেতু এখন শ্যুটিং এর কাজে অর্জুন ব্যস্ত তাই এই ঘোষণা কিছু দিন বাদে করতে চলেছেন বনি । উল্লেখ্য, অর্জুনের কাছে এখন 'নমস্তে ইংল্যান্ড', 'সন্দীপ অউর পিঙ্কি ফরার' -এর মতো ছবির শ্যুটিং -এ ব্য়স্ত।
প্রসঙ্গত, 'তেভর' ছবিটি ফ্লপ হওয়ার পর বেশ ভেঙে পড়েছিলেন অর্জুন কাপুর। একটি সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছেন যে, 'তেভর ' ফ্লপ হওয়ার পর তিনি কান্নায় ভেঙে পড়েন নিজের ফিল্ম কেরিয়ারের কথা ভেবে। সেই সময়ে তাঁকে সান্ত্বনা দিয়েছেন বাবা বনি কাপুর। উল্লেখ্য, বনি কাপুরের দ্বিতীয় স্ত্রী শ্রীদেবীর মৃত্যুর পর থেকে বনির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বনির প্রথম পক্ষের ছেলে অর্জুনের। এরপরই বাবা-ছেলের একসঙ্গে ছবি করবার কথা ঘোষিত হয়।












Click it and Unblock the Notifications