এপ্রিলেই বিয়ে অর্জুন-মালাইকার! কোনদিন সাত পাকে বাঁধা পড়ছেন তাঁরা, নিমন্ত্রিতের তালিকায় কে

বহুদিন ধরেই তাঁরা হাতে হাত রেখে জনসমক্ষে প্রকাশ্যে আসতে শুরু করেছিলেন। তার মধ্যেই শোনা গিয়েছিল এপ্রিল মাসেই মালাইকাকে বিয়ে করতে চলেছেন কাপুর পরিবারের তারকা সদস্য অর্জুন কাপুর।

বহুদিন ধরেই তাঁরা হাতে হাত রেখে জনসমক্ষে প্রকাশ্যে আসতে শুরু করেছিলেন। তার মধ্যেই শোনা গিয়েছিল এপ্রিল মাসেই মালাইকাকে বিয়ে করতে চলেছেন কাপুর পরিবারের তারকা সদস্য অর্জুন কাপুর। এবার প্রকাশ্যে এলো তাঁদের বিয়ের তারিখ।

এপ্রিলেই বিয়ে অর্জুন-মালাইকার! কোনদিন সাত পাকে বাঁধা পড়ছেন তাঁরা, নিমন্ত্রিতের তালিকায় কে

শোনা যাচ্ছে , এই বিয়েতে দুটি ভিন্ন ধর্মমতে গোটা পর্বটি সম্পন্ন করা হবে। ক্রিসটান মতে আসন বিয়ের পর্ব সম্পন্ন করা হবে। আগামী ১৯তারিখ বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অর্জুন ও মালাইকা। আরবাজে খানের প্রাক্তন স্ত্রী মালাইকার সঙ্গে অর্জুনের বিয়েতে সেভাবে রাজকীয় কোনও আয়োজন হবে না বলেই জানা গিয়েছে। তবে এই বিশেষ পার্টিতে নিমন্ত্রিতের তালিকায় থাকছেন করিনা কাপুর, করিশ্মা কাপুর ও রণবীর সিং এর মতো তারকারা।

এর আগে অর্জুন এক সক্ষাৎকারকে জানিয়েছিলেন বিয়ের বিষয়টি নিয়ে কিছু পাকা হলে, মিডিয়া খবর পেয়ে যাবে। বিয়ে নিয়ে একই অবস্থান ছিল মালাইকাও। তবে এখন গোটা বিষয়টিই সামনে চলে এসেছে। এবার শুধু সাজো সাজো রবের পালা মুম্বইয়ের বিখ্যাত কাপুর পরিবারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+