Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্রেক–আপের গুজব উড়িয়ে লাঞ্চ ডেটে মালাইকা অরোরা–অর্জুন কাপুর

ব্রেক–আপের গুজব উড়িয়ে লাঞ্চ ডেটে মালাইকা অরোরা–অর্জুন কাপুর

কিছুদিন আগেই ‌অর্জুন কাপুর ও মালাইকা অরোরার ব্রেকআপের গুজবে সরগরম হয়ে গিয়েছিল ইন্টারনেট। বলিউডের এই তারকা জুটির সম্পর্ক ভাঙার খবর অনেক ভক্তের মন ভেঙে দিয়েছিল এবং সকলের মনেই একটাই প্রশ্ন ছিল এমন কি হল যে সম্পর্ক ভাঙার পথে হাঁটছেন অর্জুন–মালাইকা? শোনা এও গিয়েছিল যে অর্জুনের সঙ্গে ব্রেকআপের কারণে মালাইকা নিজেকে ঘরবন্দি করে ফেলেছেন। এই গুজব যখন একেবারে শিখরে‌ সেদিন সন্ধ্যাতেই অর্জুন কাপুর তাঁর ও মালাইকার ছবি পোস্ট করে তাঁদের ব্রেকআপ গুজবে দাঁড়ি টেনে দেন। আর রবিবারই মালাইকা ও অর্জুনকে লাঞ্চ ডেটে যেতে দেখা গেল। সব গুজব–জল্পনার অবসান একেবারে হয়ে গেল।

লাঞ্চ ডেটে মালাইকা–অর্জুন

লাঞ্চ ডেটে মালাইকা–অর্জুন

এদিন মালাইকাকে দেখা গিয়েছে সিজলিং সাদা ছোট পোশাকে। সাদা রঙের বডিকন ড্রেস জুড়ে ছিল একাধিক ফ্রিলের স্তর, যা মালাইকাকে আরও সেক্সি করে তুলেছিল। এই পোশাকটি ডিপ গলা ও বেলুন স্লিভের ছিল। এর সঙ্গে মালাইকা পরেছিলেন কালো রঙের বুট, চুল খোলা এবং হাল্কা মেকআপ। তিনি তাঁর ফ্ল্যাট থেকে বেরিয়ে অর্জুনের গাড়িতে এসে বসেন। মালাইকার পাশাপাশি এদিন অর্জুনের পরনে ছিল হাল্কা নীল রঙের হুডি এবং তিনি ফোনে কথা বলছিলেন। মালাইকা গাড়িতে বসার আগে পাপারাৎজিদের দিকে তাকিয়ে হাত নাড়ান।

ব্রেকআপ গুজব

ব্রেকআপ গুজব

কিছুদিন আগে পর্যন্ত বি-টাউনে মালাইকা ও অর্জুন কাপুরের সম্পর্ক ভাঙা নিয়ে গুঞ্জন শুরু হয়। চার বছরের সম্পর্কে নাকি হঠাৎই ছেদ পড়েছে। রিপোর্টে এও বলা হয় যে কিছুদিন ধরেই নাকি মালাইকা তাঁর বাড়ি থেকে বের হননি এবং অর্জুনকেও তাঁর বাড়িতে আসতে দেখা যায়নি। অর্জুন তাঁর বোন রিয়া কাপুরের বাড়িতে নৈশ ভোজের জন্য গেলেও তাঁর সঙ্গে মালাইকা ছিলেন না। এমনকী রিয়ার বাড়ির অদূরেই মালাইকার ফ্ল্যাট হলেও সেখানেও নাকি অর্জুন যাননি।

মালাইকা কোভিডের জন্য বাড়িতে ছিলেন

মালাইকা কোভিডের জন্য বাড়িতে ছিলেন

ব্রেকআপের গুজব নিয়ে অর্জুন কাপুরের পোস্ট সামনে আসার পর সব পরিস্কার হয়ে যায়। জানা গিয়েছে যে মুম্বইতে কোভিড-১৯ কেস বেড়ে যাওয়ার কারণেই মালাইকা অরোরা কম বাড়ি থেকে বের হচ্ছিলেন এবং নিজেকে আইসোলেট করে রেখেছিলেন। অর্জুনের সঙ্গে সম্পর্ক তাঁর ভাঙেনি।

সম্পর্কে শিলমোহর দেন অর্জুন–মালাইকা

সম্পর্কে শিলমোহর দেন অর্জুন–মালাইকা

২০২১ সালেই অর্জুন ও মালাইকা তাঁদের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তাঁদের প্রায়ই শহরের আনাচে-কানাচে ডেট করতে দেখা যায়। কিছুদিন আগেই তাঁরা মলদ্বীপ ঘুরে এসেছেন। শোনা যাচ্ছে যে এ বছরই নাকি মালাইকার সঙ্গে বিয়ে করবেন অর্জুন কাপুর।

Recommended Video

ব্রেক–আপের গুজব উড়িয়ে লাঞ্চ ডেটে মালাইকা অরোরা–অর্জুন কাপুর | Oneindia Bengali

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+