কবে আসছে 'ব্যোমকেশ গোত্র'! হয়ে গেল অরিন্দম শীলের ছবির মহরৎ

ফের পর্দায় আসছেন ব্যোমকেশ! আর আবারও ব্যোমকেশের ভূমিকায় আবির চট্টোপাধ্য়ায়। কথা হচ্ছে অরিন্দম শীল পরিচালিত ছবি 'ব্যোমকেশ' গোত্র নিয়ে। ছবির মহরৎ হয়ে গেল কিছুদিন আগেই।

ফের পর্দায় আসছেন ব্যোমকেশ! আর আবারও ব্যোমকেশের ভূমিকায় আবির চট্টোপাধ্য়ায়। কথা হচ্ছে অরিন্দম শীল পরিচালিত ছবি 'ব্যোমকেশ' গোত্র নিয়ে। ছবির মহরৎ হয়ে গেল কিছুদিন আগেই। ব্যোমকেশ সিরিজের 'রক্তের দাগ' গল্প অবলম্বনে আসতে চলেছে এই ছবি। তবে অধীর আগ্রহে যে খবরের অপেক্ষায় রয়েছেন দর্শকরা , তা হল কবে মুক্তি পাবে 'ব্যোমকেশ গোত্র'? ছবির পোস্টার প্রকাশেই তা জানা গিয়েছে।

কবে আসছে ব্যোমকেশ গোত্র! হয়ে গেল অরিন্দম শীলের ছবির মহরৎ

এবছরের পুজো মুক্তি পেতে চলেছে 'ব্যোমকেশ গোত্র'। বাঙালির সবচেয়ে বড় উৎসবের সঙ্গেই স্ক্রিনে ধরা দেবেন বাঙালি অন্যতম প্রিয় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ। এদিকে , ছবির মহরৎ-এ হাজির ছিলেন ফিল্মের কলাকুশলীরা। হাজির ছিলেন আবির থেকে সোহিনী সহকলেই। উল্লেখ্য, এই ছবির অন্যতম আকর্ষণীয় বিষয় হল , ছবিতে থাকছেন অঞ্জন দত্ত। এর আগে, ব্যোমকেশ নিয়ে একাধিক ছবি করেছেন অঞ্জন। যে ছবির নাম চরিত্রে দেখা গিয়েছে যীশু সেনগুপ্তকে। তবে অরিন্দমের ছবিতে অভিনেতার ভূমিকায় থাকছেন অঞ্জন।

ফিল্মের স্টারকাস্ট খানিকটা এরকম, ব্যোমকেশের চরিত্রে, আবির, সোহিনি রয়েছেন সত্যবতীর চরিত্রে। এছাড়াও ফিল্মে অভিনয় করছেন , ইন্দ্রাশিস, অর্জুন চক্রবর্তী, অনিন্দিতা বসু, জয়দীপ কুণ্ডু, প্রিয়াঙ্কা সরকার। অভিনয়ে থাকছেন পরিচালক অরিন্দম শীল নিজেও। স্বাধীনতা পরবর্তী সময়ের এক সামাজিক প্রেক্ষাপটে রচিত হয়েছিল 'রক্তের দাগ' গল্পটি। সেই গল্প অবলম্বনেই এই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+