'এমন একখানা গান আজ অবধি ওকে দিয়ে কেউ গাওয়ায়নি', শ্রীজাতর ছবিতে কোন বড় চমক দিতে চলেছেন অরিজিৎ
শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ছবি 'মানব জমিনে' ইতিমধ্যেি সৃজিতকে কাস্ট করা হবে, তা আগেই জানানো হয়েছে। সম্পূর্ণ কাস্টিং এর বাবনার আগেই সৃজিত যে ছবিতে একজন পরিচালকের ভূমিকাতেই ছাকছেন তা জানান দিয়েছে বিভিন্ন সূত্র। এবার শ্রীজাত নিজে তাঁর ফেসবুক পোস্টে জানান দিলেন যে, 'মানবজমিন' এর একটি একেবারে অন্য ঘরানার গানে নিজেকে তুলে ধরতে চলেছেন অরিজিৎ সিং। গীতিকার শ্রীজাত। অরিজিতের গায়কীর কথা বেবে এই গান লেখা প্রসঙ্গে তাঁর পোস্টে একাধিক বক্তব্য তুলে ধরেছেন 'পরিচালক' শ্রীজাত।

অরিজিতের ফোনে মেসেজটা এসেছিল আগেই। সেখানে শ্রীজাত লিখেছিলেন, ' 'প্রথমবার ছবি বানাচ্ছি। গাইবে তো?' ওপার থেকে উত্তর এসেছিল গাইব তো অবশ্যই শ্রীজাতদা। আমাকে ভাল গান দেবে তো?' একথা শ্রীজাতর এক ফেসবুক পোস্টে উঠে এসেছে। 'দু'একখানা গান আর লেবুপাতার গন্ধ' শীর্ষক পোস্টে সাহিত্যিক শ্রীজাত ফের একবার নিজের চেনা লেখনীর ছোঁয়া দিয়ে গিয়েছেন। তবে এবার তাতে রয়েছে বহু তথ্য। তথ্য শ্রীজাতর ছবি 'মানবজমিন' সম্পর্কে। শ্রীজাত লিখছেন 'আমি লিখে পাঠিয়েছিলাম সকালের দিকে, সে-পাগল রাতের আগে জাগে না। রাতেই ফোন করল।' তারপর সোজা ইতিবাচক উত্তর।
নিজের পোস্টে শ্রীজাত জানাচ্ছেন জয় সরকারের পরিচালনায় তাঁর ছবিতে থাকছে একেবারে অন্য ঘরানার গান। যে গান অরিজিতের গায়কীর সঙ্গে মিলিয়ে লেখা হয়েছে। এপ্রসঙ্গে নিজের পোস্টে শ্রীজাত লিখেছেন, ' কিন্তু এও তো সত্যি যে, এখন অরিজিৎ-এর গায়কীর কথা ভেবে আলাদা করে গান তৈরি হয়। এবং পছন্দ না হলে সে-গান ফেরাতে অরিজিৎ দু'বার ভাবে না। কথাটা বলছি, কেননা কথাটা ওর কাছ থেকেই শোনা। অবশ্য জয় আর আমি এ-ছবিতে অরিজিতের জন্য যে-গান ভেবেছি, তা যে ও কিছুতেই ফেরাতে পারবে না, এটুকু বিশ্বাস ছিল। ' এর সঙ্গেই কবি নিজের পোস্টে লেখেন, ' আমাদের ভাবনার কথা বলতেই গলাটা ঝকমক করে উঠল ওর। 'কী বলছ কী! আমাকে দিয়ে গাওয়াবে?' এটা বিনয় নয়, নিখাদ বিস্ময়। কারণ আর কিছুই নয়, এমন একখানা গান আজ অবধি ওকে দিয়ে কেউ গাওয়ায়নি। ভাবেওনি গাওয়ানোর কথা। কিন্তু আমরা যে চলতি ছক ভেঙে এইরকম একখানা গানে ওর কণ্ঠ, ওর গায়কী ভেবেছি, তাতেই ও খুশি। ' সাহিত্যিকের এই বার্তাতেই স্পষ্ট যে মানবজমিন ছবিতে কিছু আলাদা ধরনের গানের ঘরানা দেখা যাবে।
শ্রীজাত এরপর নিজের পোস্টে লেখেন' সঙ্গে সঙ্গে নিজেই আঁক কষে ফেলল খানিক। 'বুঝলে, তাহলে এইভাবে এইটা করব, তারপর ওইভাবে ব্যাপারটাকে...' ও যখন বলছে এসব, আমি ফোনের এপারে ভাবছি, নতুন ভাবনার প্রতি এই শিশুসুলভ আগ্রহই ওকে সকলের চাইতে আলাদা করে রেখেছে। শিল্পী হিসেবে, মানুষ হিসেবে। আর এইজন্যেই ওর খাতে বাড়তি ভালবাসা বইয়ে দিই অনায়াসে। '












Click it and Unblock the Notifications