Arijit Singh: ৯ বছর পর গলল বরফ, সলমন খানের বাড়িতে অরিজিৎ সিং, নতুন জল্পনা দুই তারকাকে ঘিরে

অবশেষে গলল বরফ। ৯ বছর পর দুই তারকার মান ভঞ্জন। সলমন খানের বাড়িতে দেখা গেল অরিজিৎ সিংকে। তারপর থেকেই জল্পনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। তাহলে কি সলমন খানের আপকামিং ছবি টাইগার-৩তে শোনা যাবে অরিজিৎ সিংয়ের গান? এই নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করেছিল।

প্রসঙ্গত উল্লেখ্য অরিজিৎ সিংয়ের তাঁর বাড়িতে আসার বিডিও সলমন খান নিজেই তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন। তারপরেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। অনেকে শেয়ার করতে শুরু করেছেন সেই ভিডিও। আবার টাইগার-৩তে অরিজিৎ সিংয়ের গান শুনতে পাওয়া যােব বলে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Arijit Singh: ৯ বছর পর গলল বরফ, সলমন খানের বাড়িতে অরিজিৎ সিং, নতুন জল্পনা দুই তারকাকে ঘিরে

২০১৪ সালে একটি গানের অনুষ্ঠান থেকে অরিজিৎ সিংয়ের সঙ্গে সলমন খানের বিবাদ তৈরি হয়। সেখানে মঞ্চে সঞ্চালনা করছিলেন সলমন খান এবং অরিজিৎ সিং সেরা গায়কের পুরস্কার নিতে স্টেজে ওঠেন। সেদিন মঞ্চ থেকে সলমন খান বলেছিলেন ' তু হি উইনার হ্যায়।' তার প্রতুত্তরে অরিজিৎ সিং বলেছিলেন, 'আপ লোগো নে শুলাদিয়া'।

তারপরেই সলমন খানের পর পর িতনটি সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয় অরিজিৎ িসংয়ের গান। বজরঙ্গি ভাইজান, কিক এবং সুলতান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল অরিজিৎ সিংয়ের গান। ২০১৬ সালে প্রকাশ্যে অরিজিৎ সিং সলমন খানের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তাঁর গান সুলতান সিনেমা থেকে বাদ না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তারপরেও অরিজিৎ সিংয়ের গান বাদ দিয়ে দেওয়া হয়েছিল সলমন খানের সিনেমা থেকে এবং আর সলমনের কোনও ছবিতেই অরিজিৎ সিংকে গাইতে শোনা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+