প্লেব্যাক কেন ছাড়লেন অরিজিৎ! তবে কোন নতুন স্বপ্নের পথে হাঁটবেন? মনখারাপ ভক্তদের
বলিউড থেকে টলিউড ভালবাসা ও বিষাদের সুরে একটাই নাম অরিজিৎ সিং ঘুরপাক খেত দীর্ঘদিন ধরে। অথচ হঠাৎই তিনি জানালেন, সিনেমার জন্য আর গান গাইবেন না! মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গায়ক লিখলেন, "আমি আর প্লেব্যাক সিঙ্গার হিসেবে কোনও নতুন কাজ করব না। এখানেই আমার যাত্রা শেষ।''
গায়কের ভাষায়, এতদিনের সফল পথ চলায় ঈশ্বরের দয়া ও শ্রোতাদের ভালবাসাই ছিল সবচেয়ে বড় শক্তি। তবে সঙ্গীতচর্চা বন্ধ হচ্ছে না তাঁর। বরং ছোট শিল্পী হিসেবে আরও শেখার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। অসমাপ্ত কয়েকটি কাজ শেষ হবে তাই এ বছরে নতুন গান শোনার সম্ভাবনাও খোলা রেখেছেন।

এমন ঘোষণায় সঙ্গীত প্রেমীদের মনে শোকের মেঘ। অনেকে এখনও মানতে পারছেন না এই কি সত্যিই বলিউডের সবচেয়ে জনপ্রিয় প্লেব্যাক কণ্ঠের বিদায়বেলা? সোশ্যাল মিডিয়ার আলোচনা বলছে, এটি কি কোনও বড় পরিকল্পনার পূর্বাভাস? নাকি সম্পূর্ণ নতুন পথে পা রাখতে চলেছেন গায়ক?
২০০৫ সালে 'ফেম গুরুকুল' দিয়ে সঙ্গীতজগতের আলোয় আসা অরিজিৎ হেরে গিয়েও জিতেছিলেন শ্রোতার মন। 'মার্ডার ২' ছবিতে গাওয়া 'ফির মহব্বত' তাঁকে বলিউডে প্রতিষ্ঠা দেয়। জাতীয় পুরস্কার, সাতটি ফিল্মফেয়ার ও সম্প্রতি পদ্মশ্রী সব মিলিয়ে মাত্র ৩৮ বছরেই সাফল্যের ঝুলিতে লম্বা পালক যোগ করেছেন তিনি।
এত কম বয়সেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানো তো প্রশ্ন উঠবেই! ভবিষ্যতে কি তিনি স্বাধীন মিউজিকে বড় কোনও পরীক্ষা নিরীক্ষা করতে চলেছেন? নাকি আন্তর্জাতিক স্তরে অন্য কোনও দিক খুলছে তাঁর জন্য? আপাতত উত্তর সময়ই জানাবে। তবে দর্শক ও শ্রোতারা হতাশ সিনেমায় আর কি তবে শোনা যাবে না সেই গাঢ় বিষাদের সুর, যা এক যুগকে প্রেমে বেঁধেছিল?
যে সিদ্ধান্তেই হোক, একটাই স্পষ্ট, প্লেব্যাক থেকে বিদায় হলেও অরিজিতের সঙ্গীতরথ থামছে না। বরং হয়তো নতুন পথে আরও অনেক দূর যাবেন তিনি। আর কোটি অনুরাগী অপেক্ষা করবেন শুধু সুরের পরের রহস্যময় নতুন স্বপ্নের জন্য।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications