সাহেবের সঙ্গে ডেটিং করছেন ঋতাভরী! জোর গুঞ্জন টলিপাড়ায়
টলিউডে এই মহুর্তের সবচেয়ে মুখরোচক খবর হিসাবে কানাঘুষো শোনা যাচ্ছে, টলি অভিনেত্রী ঋতাভরীর সঙ্গে ডেটিং করছেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়।
টলিউডে এই মহুর্তের সবচেয়ে মুখরোচক খবর হিসাবে কানাঘুষো শোনা যাচ্ছে, টলি অভিনেত্রী ঋতাভরীর সঙ্গে ডেটিং করছেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। কয়েকমাস আগেই সাহেবের গার্লফ্রেন্ড সনিকা চৌহান কলকাতার রাস্তায় পথদুর্ঘটনায় মারা যান। অভিযোগ ওঠে সেই সময়ে গাড়িতে চালকের আসনে বসা বিক্রমের ওপর। ঘটনা নিয়ে বেশ বিক্ষুদ্ধ ছিলেন সাহেবও। সনিকার মৃত্যুতে সাহেবের মানসিকভাবে ভেঙে পড়ার খবরও বহুবার প্রকাশিত হয়। এবার খবর অন্য।

এদিকে, গত ৬ মাস ধরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন ঋতাভরী চক্রবর্তী। শোনা যাচ্ছিল সৃজিতের কোনও ছবিতেও নাকি তিনি কাজ করতে চলেছেন। এছাড়াও সৃজিতের গল্ফগ্রিনের বাড়ি যেভাবে সাজাতে শুরু করেছিলেন ঋতাভরী, তাতে অনেকেই মনে করেছিলেন খুব শিগগিরই দুজনে গাঁটছড়া বাঁধতে চলেছেন। একসঙ্গে দুজনে ইওরোপ ভ্রমণেও বেড়িয়েছিলেন। কিন্তু সব কিছুর পরেও তাঁদের সম্পর্কে চিড় ধরে বলে ইন্ডাস্ট্রির এদিকে ওদিক খবর রটে যায়।
আপাতত খবর, ইন্ডাস্ট্রির ইতিউতি ছোটখাটো পার্টিতে একসঙ্গে দেখা যাচ্ছে ঋতা ও সাহেবকে। তবে এবিষয়ে নিশ্চিত করে কোনও খবর না হলেও।












Click it and Unblock the Notifications