বিরুষ্কার বিয়ের পর এবার এনগেজমেন্ট সারছেন দীপিকা-রণবীর! গুঞ্জনে কান পাতা দায়

বিরুষ্কার পথেই কি হাটতে চলেছেন বলিউডের অন্যতম সেরা 'জুটি' দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং?

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বিয়ে নিয়ে সারা দেশ তোলপাড় হয়ে গিয়েছে গতবছরের ডিসেম্বরে। ইতালির তাসকানিতে সকলের অলক্ষ্যে গোপনে চার হাত এক করে দুনিয়ার সামনে এসেছেন বিরুষ্কার জুটি। চমকে গিয়ে খুশিতে মন ভরে গিয়েছে দুই তারকার ভক্তদের। এবার সেই পথেই কি হাটতে চলেছেন বলিউডের অন্যতম সেরা 'জুটি' দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং?

বিরুষ্কার পথে দীপিকা-রণবীর

বিরুষ্কার পথে দীপিকা-রণবীর

বলিউডে জোর গুঞ্জন, দীপিকা ও রণবীর বিরুষ্কার পথ অবলম্বন করতে চলেছেন। দুজনেই খুব তাড়াতাড়ি নিজেদের কাজ থেকে ছুটি নিচ্ছেন। সম্ভবত বিয়েটাও সেরে ফেলবেন দুজনে।

নতুন গুঞ্জন

নতুন গুঞ্জন

নতুন বছর সেলিব্রেট করতে দীপিকা ও রণবীর একসঙ্গে শ্রীলঙ্কায় গিয়েছিলেন। দ্বীপ রাষ্ট্রেই নতুন বছর উদযাপন করে ফিরে এসেছেন। এখন গুঞ্জন, এবার এনগেজমেন্ট সেরে ফেলবেন দুজনে। বলা হচ্ছে, শুক্রবার ৫ জানুয়ারি নাকি দীপিকা ও রণবীরের এনগেজমেন্ট হবে।

দীপিকার জন্মদিনে এনগেজমেন্ট

দীপিকার জন্মদিনে এনগেজমেন্ট

এই দিন দীপিকার জন্মদিন। সেদিনেই এই জুটি গোপনে এনগেজমেন্ট সেরে ফেলতে চলেছেন বলে বলিউডে জোর গুঞ্জন।

শ্রীলঙ্কায় বর্ষবরণ

শ্রীলঙ্কায় বর্ষবরণ

নতুন বছরের আগে দীপিকা ভিয়েনায় ছিলেন। রণবীর শ্রীলঙ্কা পৌঁছে যাওয়ার পর তিনি ভিয়েনা থেকে শ্রীলঙ্কা পৌঁছন। সেখানেই দুজনে নববর্ষ কাটিয়ে দেশে ফেরত এসেছেন। এবার নতুন জীবনের তোড়জোড় করছেন বলে গুঞ্জন।

প্রেম শুরু ২০১৩ সালে

প্রেম শুরু ২০১৩ সালে

২০১৩ সালে সঞ্জয় লীলা বনশালীর সিনেমা গোলিও কি রাসলীলা রাম-লীলা সিনেমা দিয়ে ডেটিং শুরু করেন রণবীর-দীপিকা। তারপরে বেশ কয়েকটি সিনেমায় দুজনে জুটি বেঁধেছেন। পদ্মাবতী সিনেমাতেও দুজনকে একসঙ্গে দেখা যাবে। সিনেমা মুক্তির আগেই কি এনগেজমেন্ট সেরে ফেলতে চাইছেন দুই তারকা? গুঞ্জন কিন্ত থামছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+