যমজ সন্তানের জন্ম দিতে পারেন আলিয়া?‌ হবু বাবা রণবীর কাপুরের মন্তব্যে মিলল ইঙ্গিত

রবিবার মুক্তি পেল রিয়্যাল লাইফ জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের সিনেমা '‌ব্রহ্মাস্ত্র'‌-এর '‌‌কেশরিয়া'‌ গানটি। এরই মাঝে প্রথমবার বাবা হতে চলেছেন রণবীর কাপুর এবং শোনা যাচ্ছে যে তিনি ও আলিয়া ভাট যমজ সন্তানের অভিভাবক হবেন। প্রসঙ্গত, কিছু সপ্তাহ আগেই আলিয়া ভাট ও রণবীর কাপুর তাঁদের প্রথম সন্তান আসার খবর ঘোষণা করেন। তবে রণবীর সম্প্রতি এমন একটি মন্তব্য করেছেন যা শোনার পর তাঁর ভক্তরা এ বিষয়ে নিশ্চিত যে রণবীর-আলিয়া একটা বরং দু'‌টি সন্তানকে স্বাগত জানাবেন।

যমজ সন্তানের জন্ম দিতে পারেন আলিয়া?‌

'‌শামশেরা'‌র প্রচার নিয়ে এখন অত্যাধিক ব্যস্ত রণবীর কাপুর, তারই মাঝে এক সাক্ষাৎকারে অভিনেতা তাঁর বাবা হওয়ার আগের সময় নিয়ে কথা বলেন। এই সিনেমার প্রচারের সময় রণবীর এমন একটি মন্তব্য করেন, যা আভাস দেয় যে তিনি ও আলিয়া যমজ সন্তানকে স্বাগত জানাতে চলেছেন। বিনোদনমূলক এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় রণবীর কাপুরকে একটি খেলা দেওয়া হয়, যেখানে তাঁকে দু'‌টি সত্যি একটি মিথ্যে কথা বলতে হবে। কিছুটা সময় নিয়ে চিন্তা করে অভিনেতা এরপর বলেন, '‌আমার যমজ সন্তান হতে চলেছে, আমি একটি খুব বড় পৌরাণিক সিনেমার অংশ হতে চলেছি, আমি কাজ থেকে লম্বা অবসর নেব।'‌ তবে এই তিনটে কথার মধ্যে কোনটা সত্যি বা মিথ্যা তা জানা নেই।

রণবীরের এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা অনুমান করতে শুরু করে দিয়েছেন। রণবীর কাপুর যে বড় পৌরাণিক সিনেমা '‌ব্রহ্মাস্ত্র'‌তে অভিনয় করছেন তা খুবই-জনপ্রিয় একটি সত্যি, তবে অভিনেতার যমজ সন্তান হবে এবং তিনি লম্বা অবসর নেবেন কাজ থেকে এই দু'‌টি বিবৃতির মধ্যে কোনটি সত্যি তা নিয়ে ধন্দে নেটিজেনরা। কিন্তু নেটিজেনরাও কম যান না, তাঁরা ঠিক করে দিয়েছেন যে রণবীর কাপুরের যমজ সন্তান এটাই সত্যি এবং কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা সেটা একেবারেই মিথ্যা। তবে রণবীর কাপুরের যমজ সন্তান হওয়ার খবর সামনে আসতেই নেটিজেনরা শুভেচ্ছায় ভরিয়ে দেন। রবিবারই রণবীর কাপুর ও আলিয়া ভাটের আগামী সিনেমা '‌ব্রহ্মাস্ত্র'‌-এর গান কেশরিয়া মুক্তি পেয়েছে। এই পৌরাণিক সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন আলিয়া-রণবীর। এই সিনেমা ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। এর আগে রণবীর কাপুর ও বাণী কাপুরের '‌শামশেরা'‌ সিনেমাটি মুক্তি পাবে আগামী ২২ জুলাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+