সঞ্চালিকা হিন্দিতে কথা বলায় মঞ্চ ছাড়লেন এ আর রহমান, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
সঞ্চালিকা হিন্দিতে কথা বলায় মঞ্চ ছাড়লেন এ আর রহমান, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
নিজের গানের অডিও লঞ্চের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানের সঞ্চালিকা হিন্দিতে কথা বলায় তাঁকে ট্রোলড করলেন এ আর রহমান। সুরকার এ আর রহমান তাঁর নিজের প্রযোজনায় ৯৯ সঙ্গসের উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন। এই অনুষ্ঠানে সঞ্চালিকা অভিনেতা এহান ভাটকে স্বাগত জানানোর সময় হিন্দিতে কথা বলায় এ আর রহমান মঞ্চ থেকে উঠে যান। পরে অবশ্য রহমান হেসে সজানান যে তিনি মজা করছিলেন। এই বিষযটিকে সঞ্চালিকা খুবই হাল্কাভাবে নেন এবং জানান যে তিনি শুধু এহানকে স্বাগত জানানোর জন্য হিন্দি ভাষা প্রয়োগ করেন।

এটা সকলেই জানেন যে তামিলনাড়ুর বাসিন্দারা সর্বদাই হিন্দি ভাষার বিপক্ষে। কিছুমাস আগেই বেশ কিছু তামিল তারকা ও নাগরিকরা হিন্দি ভাষাকে তাঁদের ওপর চাপিয়ে দেওয়ার বিরোধিতা করে, সেই বিষয়ে লেখা টি–শার্ট পড়ে প্রতিবাদ জানিয়ে ছিলেন। যদিও বিতর্ক থেকে শতহাত দূরে থাকতেই পছন্দ করেন এ আর রহমান, অথচ তিনি নিজেই হিন্দিতে কথা বলছিলেন বলে সঞ্চালিকার সঙ্গে মস্করা করে বিতর্কে জড়িয়ে পড়েন।
চেন্নাইতে ৯৯ সঙ্গসের এডিও উদ্বোধনের সময় সঞ্চালিকা প্রথমে এ আর রহমানকে স্বাগত জানান মঞ্চে এবং এরপর হিন্দিতে স্বাগত জানান এহান ভাটকে। এ আর রহমান খুব অবাক হয়ে সঞ্চালিকাকে প্রশ্ন করেন, 'হিন্দি’? এবং মঞ্চ ছেড়ে নেমে যান। এআর রহমান উৎফুল্লতার সঙ্গে জিজ্ঞাসা করেন, 'আপনি তামিল ভাষায় কথা বলছেন কি বলছেন না আমি আপনাকে জিজ্ঞাসা করেছি?’ সঞ্চালিক জানান যে তিনি শুধু এহান ভাটকে স্বাগত জানাতে চেয়েছিলেন। এরপর এ আর রহমান হেসে জানান যে তিনি মজা করছিলেন। তবে অনুষ্ঠানের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications