T20 World Cup:'টিম ইন্ডিয়া হ্যায় হাম',ভারতের টি২০ বিশ্বকাপ জয়ে গান বাঁধলেন রহমান
১৭ বছর পর টি২০ বিশ্বকাপ জয় করেছে ভারত। টিম ইন্ডিয়ার এই সাফল্যে উচ্ছ্বাস চলছে গোটা দেশে। দেশের এই সাফল্যের জন্য গান বাঁধলেন অস্কারজয়ী সঙ্গীত শিল্পী এবং সুরকার এআর রহমান। তিনি নিজে গেয়ে একটি গান টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছেন।
গানের শুরু হচ্ছে ' টিম ইন্ডিয়া হ্যায় হাম' এই লাইনটি দিয়ে। আসলে গানটি অজয় দেবগনের ময়দান ছবির জন্য গেয়েছিলেন এবং কম্পেজ করেছিলেন তিনি। এবার সেই গানটি তিনি ভারতীয় ক্রিকেট দলের জন্য গাইলেন। ময়দান ছবির জন্য গানটি তিনি তৈরি করলেও ভারতের এই সাফল্যের পর গানটি তিনি ভারতীয় ক্রিকেট টিমকে উপহার হিসেবে দিয়েছেন বলে জানিয়েছেন।

২৯ জুলাই রাতে টি-২০ ওয়ার্ল্ড কাপে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ভারত। ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছেন রোহিত শর্মারা। জয়ের পর কার্যত মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েছিলেন রোহিত শর্মা বিরাট কোহলিরা। দেশের পতাকা নিয়ে ভারতীয় ক্রিকেট দলের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে টিম ইন্ডিয়ার সেলিব্রেশনের একাধিক ছবি, ভিডিও।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে বিরাট কোহলি, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের অভিনন্দন জানিয়েছেন। তাঁরা ভারতে এলেই প্রধানমন্ত্রী নিজে তাঁদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। এই নিয়ে গোটা দেশে হইহই কাণ্ড চলছে। কিন্তু এখনও দেশে ফিরতে পারেনি মেন ইন ব্লু। তারা আটকে রয়েছে বারবাডোজে। কারণ হ্যারিকেন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে সেখানে। বাতিল করা হয়েছে সব উড়ান।
রোহিত শর্মার নেতৃত্বে টি ২০ ওয়ার্ল্ড কাপ জিতেছে ভারত। এর আগে এমএস ধোনির নেতৃত্বে টি ২০ ওয়ার্ল্ড কাপ জিতেছিল ভারত। সেসময় দলে ছিলেন সচিন তেণ্ডুলকর। ২০০৭ সালে ভারতের সেই সাফল্যের পর আবারও টি২০ ওয়ার্ল্ডকাপ এলো ভারতে। বলিউজের তারকারাও গতকাল থেকে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অমিতাভ বচ্চন লিখেছেন তিনি ভয়ে খেলা দেখেননি কারণ যখনই তিনি খেলা দেখেছেন তখনই ভারত জিতেছে। অন্যদিকে কমল হাসান, আলিয়া ভাট, রণবীর সিং থেকে শুরু করে আল্লু অর্জুন সকলেই টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন।












Click it and Unblock the Notifications