'অ্যাপেল' এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন কিং খান
বিশ্বের নামি ইলেকট্রনিকস গেজেট প্রস্তুতকারক সংস্থা 'অ্যাপেল'-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হলেন বলিউডের 'রইস' শাহরুখ খান।
বিশ্বের নামি ইলেকট্রনিকস গেজেট প্রস্তুতকারক সংস্থা 'অ্যাপেল'-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হলেন বলিউডের 'রইস' শাহরুখ খান। কিছুদিন আগেই শাহরুখের বাড়ি 'মন্নতে' নৈশভোজে অ্যাপেল গোষ্ঠীর প্রধান টিম কুকের নিমন্ত্রণ ছিল।
টিম কুক ও তাঁর কয়েকজন সঙ্গী মিলে শহরুখের বাড়ি 'মন্নতে' যান। আর দুতরফের এই সাক্ষাৎ নিয়ে জল্পনা তখন থেকেই শুরু হয়। শাহরুখের বাড়ির নৈশভোজে আয়োজন করা হয় এলাহী খাবারের।

স্মার্ট ফোনের বাজার পর্।বেক্ষণ করতে ভারতে আসেন অ্যাপেল প্রধান। সেসময়ই তাঁকে নিজের বাসভবনে আমন্ত্রণ জানান শাহরুখ। তারপরই জানা যায়, তিনিই হচ্ছেন অ্যাপেলের নব নিযুক্ত ব্র্যান্ড অ্যাম্বাসাডর। শাহরুখই প্রথম বলিউড অভিনেতা যিনি কানাডর টেড টকে অংশ নেন। তারপর এই আন্তর্জাতিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া, বলিউডের বাদশার চলার পথের আরেকটা মাইলস্টোন পার হিসাবেই দেখ তাঁর ফ্যানেরা।












Click it and Unblock the Notifications