শুধু সলমন নন, এই বলি-তারকাদেরও রয়েছে 'ক্রিমিনাল রেকর্ড'

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমন খানের নাম জড়ানো ছাড়াও হিট অ্যান্ড রান কেস-এ ও অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। বহুবার বহু অপরাধ মূলক বিষয়ে নাম জড়িয়ে বিতর্কের কেন্দ্রে আসেন সলমন।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমন খানের নাম জড়ানো ছাড়াও হিট অ্যান্ড রান কেস-এ ও অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। বহুবার বহু অপরাধ মূলক বিষয়ে নাম জড়িয়ে বিতর্কের কেন্দ্রে আসেন সলমন। তবে শুধু সলমনই নন, ইন্ডাস্ট্রির এমন বহু তারকা রয়েছে যাঁদের নাম জড়িয়ে গিয়েছে ক্রিমিনাল রেকর্ডে। দেখে নেওয়া যাক, কোন কোন তারকার নাম রয়েছে ক্রিমিনাল রেকর্ডে।

শাহরুখ খান

শাহরুখ খান

২০১৭ সালের প্রথমে মুক্তি পায় শাহরুখ খানের 'রইস ' ছবিটি। ছবির প্রচারে কোটি গিয়েছিলেন শাহরুখ। সেখানের রেল স্টেশনে শাহরুখ আসবেন শুনে রীতিমত ভিড় জমতে থাকে। আর ভিড়ের চোটে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। যার ফলে শাহরুখের বিরুদ্ধে সম্পত্তি নষ্ট ও অস্থিরতা ছড়ানোর অভিযোগ ওঠে। এছাড়াও ২০০২ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক নিরাপত্তা কর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন শাহরুখ। দুটি ঘটনা নিয়েই তাঁর বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড রয়েছে।

রবিনা ট্যান্ডন

রবিনা ট্যান্ডন

২০১৮ সালে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে 'নো ক্যামেরা জোন' -এ একটি বিজ্ঞাপনের দৃশ্য শ্যুটিং করাকে কেন্দ্র করে রবিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

নওয়াজউদ্দিন সিদ্দিকি

নওয়াজউদ্দিন সিদ্দিকি

২০১৮ সালের মার্চ মাসে নওয়াজের বিরুদ্ধে তাঁর স্ত্রীর ফোন কল গোপনে শোনা ও স্ত্রীর সম্পর্কে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে। এনিয়ে তাঁকে বহুবার জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকে মুম্বই পুলিশ।

 সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত

অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে '৯৩ মুম্বই বিস্ফোরণের সঙ্গে যোগ সংক্রান্ত বড়সড় অভিযোগ ওঠে। অবৈধ অস্ত্র রাখার অভিযোগ 'টাডা' আইনের আওতায়য় তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে।

সোনালী বেন্দ্রে

সোনালী বেন্দ্রে

সাম্প্রতিককালে ক্যানসারে আক্রান্ত সোনালী বেন্দ্রের নামও একটা সময়ে ক্রিমিনাল রেকর্ডে আসে। একটি ম্যাগাজিনের কভারে অশ্লীল পোশাক পড়ার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এছাডা়ও কৃষ্ণসার হরিণ হত্যা মামলাতেও নাম জড়ায় এই অভিনেত্রীর।

জন আব্রাহাম

জন আব্রাহাম

অভিনেতা জন আব্রাহামের নাম একটি পথ দুর্ঘটনায় জড়িয়ে যায়। ঘটনায় ২ জন আহত হন। এরপরই জনের নামে অভিযোগ দায়ের করাহয় পুলিশের কাছে।

সইফ আলি খান

সইফ আলি খান

কৃষ্ণসার হরিণ হত্যা মামলা, মুম্বইয়ের রেস্তোরাঁতে এক ব্যক্তির সঙ্গে অভব্য আচরণ, তথা বুলগেরিয়াতে বন্যশূকর হত্যা সংক্রান্ত একাধিক অভিযোগে ক্রিমিনাল রেকর্ডে নাম ওঠে নবাব বংশের সন্তান সাইফ আলি খান।

অক্ষয় কুমার ও টুইঙ্কাল খান্না

অক্ষয় কুমার ও টুইঙ্কাল খান্না

একটি ফ্যাশন শো-তে অক্ষয় ও টুইঙ্কিলের অশ্লীল আচরণ লাইমলাইটে আসে। সেই ঘটনার প্রেক্ষিতেই অক্ষয় ও টুইঙ্কিলের বিরুদ্ধে গ্রেফতারির ফরমান জারি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+