'ম্যাডাম মুখ্যমন্ত্রী, দোষীরা যেন শাস্তি পায়', জিয়াগঞ্জে আরএসএস কর্মীর মৃত্যুতে গর্জে উঠলেন অপর্ণা
এযাবৎকালে বহুবার বহু ক্ষেত্রে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় দেখা গিয়েছে, প্রশাসনের প্রতি বিভিন্ন আবেদন জানিয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব অপর্ণা সেন।
এযাবৎকালে বহুবার বহু ক্ষেত্রে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় দেখা গিয়েছে, প্রশাসনের প্রতি বিভিন্ন আবেদন জানিয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব অপর্ণা সেন। এনআরএস কাণ্ড থেকে ভাটপাড়ার উত্তেজনার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বার্তা, আবার কখনওবা দেশে ক্রমে বেড়ে চলা গণপিটুনির মর্মান্তিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি চিঠি, সমস্ত ক্ষেত্রেই উঠে এসেছে অপর্ণা সেনের নাম। আর এবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে আরএসএস কর্মীর খুন নিয়ে গর্জে উঠলেন অপর্ণা।

এক টুইট বার্তায় এই বিশিষ্ট অভিনেত্রী লিখেছেন, ' গর্ভবতী স্ত্রী ও সন্তান সহ আরএসএস কর্মীর খুন আমাদের পশ্চিমবঙ্গে! এই নারকীয় ঘটনার যে কারণই হোক না কেন, আমাদের কাছে তা লজ্জার! ম্যাডাম মুখ্যমন্ত্রী! দয়া করে এটা নিশ্চিত করুন যে দোষীরা যেন শাস্তি পায়। সমস্ত রাজনৈতিক রঙের উর্ধ্বে উঠে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর দায়িত্ব আপনার। আপনি সকলের মুখ্যমন্ত্রী ।'
Pregnant wife & child of RSS man slaughtered in our own WB! Whatever the reason for such a gruesome act, shame on us! Madam CM! Pls ensure the perpetrators are brought to justice! Irrespective of political inclinations, all citizens of WB are ur responsibility. U are CM to all!
— Aparna Sen (@senaparna) October 11, 2019
প্রসঙ্গত, বাম বুদ্ধিজীবী গোষ্ঠীর সদস্য হিসাবে অপর্ণা সেনের একটি পরিচিতি বহুকাল ধরেই বাংলায় রয়েছে। তবে নন্দীগ্রামের ঘটনার সময় সেই বাম সরকারের বিরুদ্ধেও দৃপ্ত কণ্ঠে সরব হতে ছাড়েননি এই অভিনেত্রী। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মসনদে আসলে সঙ্গে বহু অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তবে এরপরের সময়টায় সেভাবে দু'জনের সম্পর্ক সেভাবে ভালো ছিল না। এনআর এস থেকে ভাটপাড়া ইস্যুতে মতানৈক্য প্রকাশ্যে আসে। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ফের নতুন করে আরও একটি আবেদন রাখলেন অপর্ণা। যা বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক বলে মনে করছেন অনেকেই।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications