হাত কেটে রক্ত দিয়ে নাম লিখলেন ভক্ত, প্রতিবাদে সরব টেলিভিশনের উর্মি তথা অন্বেষা

হাত কেটে রক্ত দিয়ে নাম লিখলেন ভক্ত, প্রতিবাদে সরব টেলিভিশনের উর্মি তথা অন্বেষা

সিরিয়াল বা সিনেমার অভিনেতা–অভিনেত্রীদের অনুগামী ও ভক্তরা মাঝে মাঝে এমন কাণ্ড করে বসেন যে তা বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। আসলে জনপ্রিয়তা বা খ্যাতির তুঙ্গে থাকা মানুষদের কাছে পৌঁছানোর জন্য সাধারণ মানুষ ব্যাকুল হয়ে পড়ে। নিজেদের ভালোবাসা তাঁদের প্রতি বোঝানোর জন্য এমন অনেক কাণ্ডই করে থাকেন যা দেখে বেশ অস্বস্তিতে পড়ে যান তারকারা। '‌ফ্যান’‌ সিনেমায় শাহরুখ খানের ভক্ত যে কাণ্ড করেছিলেন তা সকলেরই মনে আছে। এবার তা বাস্তবে টের পেলেন বাংলা ধারাবাহিক '‌এই পথ যদি না শেষ হয়’‌–এর মুখ্য চরিত্র উর্মি তথা অন্বেষা হাজরা।

হাত কেটে রক্ত দিয়ে নাম লিখলেন ভক্ত, প্রতিবাদে সরব টেলিভিশনের উর্মি তথা অন্বেষা

আসলে এক অনুরাগী অন্বেষার দারুণ ভক্ত এবং তা বোঝানোর জন্য নিজের হাত কেটে সেই রক্ত দিয়ে অন্বেষার নাম হাতে লেখেন। যার তীব্র প্রতিবাদ জানান অভিনেত্রী। বুধবার গভীর রাতে পোস্টটি শেয়ার করেন অন্বেষা। পোস্টে তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। তাতে তিনটি ছবি দেখতে পাওয়া যাচ্ছে। একটি ছবিতে হাতের একটি জায়গায় ছুরি দিয়ে কাটতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে রক্ত দিয়ে লেখা অন্বেষা হাজরার নাম। সবচেয়ে নিচের ছবিটিতে আবার আঘাতের চিহ্নও রয়েছে। ক্ষুব্ধ উর্মি তথা অন্বেষা সেই ছবি তাঁর ফেসবুক পোস্টে দিয়ে লিখেছেন, '‌প্লিজ, প্লিস না। না মানে না। এরকম ভাবে নিজের হাত কেটে, নিজেকে কষ্ট দিয়ে পৃথিবীর কারও জন্যই ভালবাসা জাহির করতে যাবেন না। আমার বন্ধু আমায় মেসেজটা দেখাল। আমি একদমই এই ধরনের মেসেজকে নিজের প্রাপ্তি বলে মনে করি না। বরং আপনারা সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের পাশে থাকলে, আমাদের চলার পথটা সুন্দর হবে। আমি অনুরোধ করছি এই ভাবে নিজেকে কষ্ট দিয়ে কারও জন্য ভালবাসা জাহির করবেন না। নিজের কথাটা ভাবুন।’‌

জি বাংলায় চলতি বছরের এপ্রিল মাস থেকেই শুরু হয়েছে '‌এই পথ যদি না শেষ ‌হয়’‌ ধারাবাহিকটি। যেখানে অন্বেষা উর্মির চরিত্রে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। দুষ্টু–মিষ্টি উর্মির সঙ্গে অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের (‌সিরিয়ালে নাম সাত্যকি)‌ জুটি বেশ পছন্দ করছেন। এখন এই ধারাবাহিকে উর্মি ও সাত্যকির বিবাহ পর্ব চলছে। দর্শকদেরও বেশ পছন্দের ধারাবাহিক হয়ে উঠেছে এই '‌পথ যদি না শেষ হয়।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+