সেকি? করন জোহরের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা ঠুকতে চেয়েছিলেন অনুষ্কা?

কফি উইথ করন অনুষ্ঠানে এসে সঞ্চালক করন জোহরের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ আনলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। করনের বিরুদ্ধে নাকি যৌন হেনস্থার মামলা ঠুকতে চেয়েছিলেন, জানালেন অনুষ্কা।

কফি উইথ করন অনুষ্ঠানে এসে সঞ্চালক করন জোহরের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ আনলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।

করনের বিরুদ্ধে নাকি যৌন হেনস্থার মামলা ঠুকতে চেয়েছিলেন অনুষ্কা। চ্যাট শো-য়ে বসে একথা বললেনও তিনি।

আলোচনার সূত্রপাত

আলোচনার সূত্রপাত

করন জোহর কথা শুরু করে স্বীকার করেন, অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির সময় থেকে অনুষ্কার উপর ক্রাশ তৈরি হয় করনে। এর পরেই সবাইকে চমকে দিয়ে অনুষ্কা বলেন, "আমি করনের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা করতে চেয়েছিলাম।" অনুষ্কার সঙ্গে উপস্থিত আর এক তারকা অতিথি ক্যাটরিনা কাইফ সেকথা শুনে চমকে ওঠেন।

হতবাক ক্যাটরিনার মজাদার জবাব

হতবাক ক্যাটরিনার মজাদার জবাব

অনুষ্কা ক্যাটকে বলেন, "করন আমাকে মাঝে মধ্যে খুব অস্বস্তিজনভাবে স্পর্ষ করতেন।" ক্যাটরিনা মজার ছলে করনের পক্ষ নিয়ে বলেন, "হয়তো তোমার ভিতরে এতটু আগুনের ফুলকি উস্কে দেওয়ার জন্য। পুরোটাই মজা।"

জ্যাকলিনেরও একই অভিযোগ

জ্যাকলিনেরও একই অভিযোগ

ক্যাটরিনা কথা ঘোরানোর চেষ্টা করলে অনুষ্কা তাঁর কথা কেটে বলেন, "মনীশ মলহোত্রার পার্টিতে একই অভিযোগ করেছে জ্যাকলিনও।"

শেষমেষ অনুষ্কাকে থামালেন ক্যাট

শেষমেষ অনুষ্কাকে থামালেন ক্যাট

এরপর বিষয়টি সেখানেই থামিয়ে দেওয়ার জন্য ক্যাটরিনা বলেন, "আচ্ছা এই আইনি বিষয় আলোচনা বরং আমরা অন্যদিন করব, আমি দুজনকেই ভালবাসি এবং আমি চাই না দুজনের কারোর সঙ্গেই খারাপ হোক।"

অভিযোগ অনুষ্কার কাছে

অভিযোগ অনুষ্কার কাছে

এখন বিষয় হল ধরে নেওয়া যেতেই পারে বিষয়টি ততটা গুরুতর নয়, কারণ এত বড় অভিযোগ থাকার পর অনুষ্কা নিশ্চিত করনের অনুষ্ঠানে এসে, হাল্কা মুডে আড্ডা মারতেন না। কিন্তু অনুষ্কার কাছে অনুরোধ,মজার ছলে হলেও এত বড় অভিযোগটা যখন তুললেনই তখন বিষয়টা দর্শকের কাছে পরিস্কার করে দেওয়ার দায়িত্বটাও তো আপনারই। নাকি?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+