একদিকে শাহরুখ , অন্যদিকে বিরাটকে নিয়ে আসর মাতালেন অনুষ্কা, দেখুন ভিডিও,তারকা অতিথিদের অদেখা ছবি

মুম্বই রিসেপশনও সুপারহিট বিরুষ্কা। বাড়তি মাত্রা যোগ করলেন শাহরুখ খান।

দিল্লিতে প্রথম রিসেপশনের পর দ্বিতীয় রিসেপশনেও বাজিমাত বিরুষ্কার। সেন্ট রেগিসের অ্যাস্টর বল রুমে মঞ্চ মাতালেন অনুষ্কা। একদিকে রিল লাইফ পার্টনার অন্যজন রিয়েল লাইফ পার্টনার। বিরুষ্কার বিয়ের হেভিওয়েট গেস্ট শাহরুখ খান এদিন কখনও ছাঁইয়া ছাঁইয়া -র সঙ্গে নাচলেন কখনো আবার পাঞ্জাবি ভাঙড়ার তালে মঞ্চে আগুন ধরালেন।

একদিকে শাহরুখ , অন্যদিকে বিরাটকে নিয়ে আসর মাতালেন অনুষ্কা

বিরুষ্কার বিয়ের তৃতীয় পর্বেও আসর জমজমাট। ভারতীয় দলের ক্রিকেটার থেকে প্রাক্তন সকলেই এসেছিলেন। হাজির ছিল প্রায় গোটা বলিউড। তবে বাজি মেরে গেলেন শাহরুখ খান। পাশাপাশি নববধূ দিল্লি রিসেপশনের চেয়েও এদিন আরও আগুনে পারফরম্যান্স দিলেন। একদিকে রিয়েল লাইফ পার্টনার বিরাট অন্যদিকে রিল লাইফ পার্টনার শাহরুখ খান দুজনকে কার্যত একাই নাচালেন।

নবদম্পতিকে আনন্দ দিতে কসুর করেননি শাহরুখও। তিনিও কখনও ছেঁইয়া ছেঁইয়ার সঙ্গে, আবার কখনো ভাঙড়ার তালে নেচে আসর জমালেন।

শাহরুখ খান বিরুষ্কার নাচের সেই সব ভিডিও এখন ভাইরাল। নেটিজেনরা দায়িত্ব নিয়ে নবদম্পতির উষ্ণতার ভিডিও ছড়িয়ে দিচ্ছেন সকলের মধ্যে। আর বলিউড বাদশার তো কথাই নেই।

এদিকে নাচগান ছাড়াও যত রাত বেড়েছে ততই যেন জ্বলওয়া বেড়েছে মুম্বইয়া ওয়েডিং পার্টির। হাজির ছিলেন মাধুরী, কঙ্গনা, প্রিয়াঙ্কা, ক্যাটরিনা, রণবীর, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, করণ জোহররা।

এদিকে জয়া বচ্চন ও আরাধ্যা ছাড়া বচ্চন পরিবারের সকলেই এসেছিলেন নবদম্পতিকে আশীর্বাদ করতে।

ক্রিকেট দুনিয়ারও বিভিন্ন তারকা অতিথিরা রাত বাড়ার পরই পার্টিতে গিয়েছিলেন। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সস্ত্রীক রোহিত শর্মা, যুবরাজ, হরভজন সিং।

মুকেশ অম্বানি না এলেও হাজির ছিলেন নীতা অম্বানি ও তাঁর পুত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+