তোমার পছন্দের ছবিগুলো বেছে নিয়েছি, ইনস্টাগ্রামে বিরাট কোহলিকে ৩৪ তম জন্মদিনের শুভেচ্ছা অনুষ্কা শর্মার

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে বিরাট কোহলিকে ৩৪ তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনুষ্কা শর্মা,

অভিনেত্রী অনুষ্কা শর্মা বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে মেয়ে ভামিকারও একটি ছবি শেয়ার করেছেন। তবে সেখানে ভামিকার মুখটি ঢেকে রাখা হয়েছে। অনুষ্কা শর্মা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিরাট কোহলির চারটি ছবি প্রকাশ করেছে বিরাট কোহলিকে ৩৪ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

তোমার পছন্দের ছবিগুলো বেছে নিয়েছি, ইনস্টাগ্রামে বিরাট কোহলিকে ৩৪ তম জন্মদিনের শুভেচ্ছা অনুষ্কা শর্মার

অনুষ্কা শর্মার শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটিতে বিরাট কোহলিকে ঘাষের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সেখানে তিনি সাদা টি শার্ট ও ডেনিম শার্ট পরে ছিলেন। বিরাট কোহলির মাথায় বাদামী রঙের একটি টুপি ছিল। বিরাট কোহলির কাঁধে একটি স্লিং ব্যাগ ঝোলানো ছিল। এক হাতে তাঁর জুতো অন্য হাতে ব্যাগ ছিল। তিনি অর্ধেক স্কোয়াড ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন।

পরের ছবিটিতে বিরাট কোহলির একটি ক্লোজ আপ সেলফি ছিল। সেখানে বিছানা থেকে শুয়ে শুয়ে সেলফি তুলেছেন। অদ্ভুত মুখ ভঙ্গিমা করছেন। পরের ছবিটি দেখে একটু পুরনো মনে হয়। সেখানে বিরাট কোহলি মেয়ে ভামিকাকে কোলে নিয়ে রয়েছেন। বিরাট কোহলি অনুষ্কা শর্মাকে কিছু বলছিলেন। সেই সময় তাঁর ছবিটি তোলা হয়। ভামিকার মুখ এখানে দেখানো হয়। একটি বড় ইমোজি দিয়ে ভামিকার মুখ ঢেকে রাখা হয়। ভামিকার মুখের ওপর লাল রঙের হার্ট ইমোজি দেওয়া হয়।

ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ারের পাশাপাশি অনুষ্কা শর্মা লিখেছেন, তোমার জন্মদিনে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমার সেরা ছবিগুলোকেই আমি এখানে বেছে নিয়েছি। ক্যাপশানের পাশে লাল রঙের একটি হার্ট ইমোজি দেন তিনি। ইনস্টাগ্রামে অনুষ্কা শর্মার এই পোস্টে রিঅ্যাক্ট দেন বিরাট কোহলি। অভিনেত্রী রাধিকা আপ্তেও রিঅ্যাক্ট দেন।

প্রসঙ্গ অনুষ্কা শর্মা প্রায়শই বিরাট কোহলির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি ২০১৭ সালে ইতালিতে সাত পাকে বাঁধা পড়েন। ২০২১ সালে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মেয়ে ভামিকার জন্ম হয়।

অনুষ্কাকে খুব শীঘ্রই পরবর্তী স্পোর্টস বায়োপিক 'চাকদা এক্সপ্রেসে' দেখতে পাওয়া যাবে। প্রসিত রায় পরিচালিত চাকদা এক্সপ্রেস প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই সিনেমা শুধুমাত্র নেটফ্লিক্সের ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। অভিনেত্রী অনুষ্কা শর্মাকে জীবনে প্রথমবার কোনও ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করবেন। ইতিমধ্যে চাকদা এক্সপ্রেসের ট্রেলর মুক্তি পেয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+