ঝুলন গোস্বামীর বায়োপিকে সিলভার স্ক্রিনে ফিরছেন অনুষ্কা, মুক্তি পেল টিজার
ঝুলন গোস্বামীর বায়োপিক মুক্তি পাবে নেটফ্লিক্সে, 'চাকদা এক্সপ্রেস'র নাম ভূমিকায় কে? দেখে নিন টিজারে
নতুন বছরের শুরুতেই প্রকাশ্যে এলো অনুষ্কা শর্মার নতুন ছবির টিজার। একেবারে নতুন ভূমিকায় দেখা যাচ্ছে অনুষ্কাকে। একেবারে নতুন মুডে দেখা যাবে তাঁকে। বাঙালি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে অনুষ্কা শর্মাকে। জানা গিয়েছেন নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। টিজার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। অনেকদিন পর অনুষ্কা শর্মাকে ফের স্পোর্টসম্যান মুডে দেখা যাবে।
Time to scream HOWZZAT cause we can’t contain the excitement to see @AnushkaSharma hitting the wickets like #JhulanGoswami in Chakda ‘Xpress, filming soon 🥳😍@OfficialCSFilmz @prosit_roy #KarneshSSharma #AbhishekBanerjee @manojmittra @saurabh0903 @rajneesh_chopra pic.twitter.com/Z0uJoh82jE
— Netflix India (@NetflixIndia) January 6, 2022
প্রকাশ্যে অনুষ্কার নতুন ছবির টিজার
ফের সিলভার স্ক্রিনে ফিরছেন অনুষ্কা শর্মা। যদিও ছবিটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে। এবারেও স্পোর্টওম্যানেপ ভূমিকায় দেখা যাবে অনুষ্কাকে। এর আগে সুলতান ছবিতে কুস্তিগিরের ভূমিকায় অভিনয় করেছিলেন অনুষ্কা। মা হওয়ার পর আর তাঁকে সিলভার স্ক্রিনে দেখা যায়নি। বৃহস্পতিবার নিজেই ছবির টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। এবার বাঙালি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করবেন ঝুলন গোস্বামী। ছবির নাম চাকদাহ এক্সপ্রেস। টিজারটি মুক্তি পাওয়ার পরেই সিনে দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। কয়েকদিব আগেই কপিল শর্মার বায়োপিক ৮৩ মুক্তি পেয়েছে বড় পর্দা। বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

তিন বছর পর ফিরছেন অনুষ্কা
করোনা সংক্রমণ গোটা বিশ্বে শুরু হওয়ার পরেই আর ছবি করতে দেখা যায়নি। ২০১৮ সালে শেষ মুক্তি পেয়েছিল অনুষ্কা শর্মার ছবি। শাহরুখ খান এবং অনুষ্কা শর্মার ছবিটি বক্স অফিসে তেমন হিট করতে পারেনি। অনুষ্কা শর্মাকে সেখানে বিশেষভাবে সক্ষম এক বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপরেই তিনি ঘোষণা করেছিলেন মা হতে চলেছেনয গতবছর কন্যা সন্তানের জন্ম দেন অনুষ্কা। তারপরে আর তাঁকে সিলভার স্ক্রিনে দেখা যায়নি। দীর্ঘ তিন বছর পর ফের নিজের সিলভার স্ক্রিনে ফেরার খবর জানান দিলেন অনুষ্কা।

চাকদা এক্সপ্রেস
অনুষ্কার নতুন ছবির নাম চাকদা এক্সপ্রেস। বাংলার ক্রিকেটার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাঁকে দেখা যাবে তাঁকে। ফাস্ট বোলার হিসেবে দেখা যাবে বিরাট ঘরনিকে। লাইট ক্যামেরা অ্যাকশন মুডে ফের দেখা যাবে তাঁকে। যদিও শোনা গিয়েছিল পরিচালক প্রসিত রায়ের এই প্রোজেক্টের পাশে থাকলেও অভিনয় করবেন না। কিন্তু পরে দেখা যায় যে তিনি শ্যুটিংয়ে ফিরেছেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন অনুষ্কা নিজেই। অনুষ্কা শর্মা নিজেই ছবি শেয়ার করে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন।

অনুষ্কার প্রশংসায় তপসী পান্নু
অনুষ্কা শর্মা টিজার রিলিজের পর তপসী পান্নু নিজে প্রশংসা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য তপসী পান্নু নিজে মিতালি রাজের বায়োপিকে অভিনয় করেছেন তিনি। তবে সেটা এখনও শ্যুটিংয়ের পর্যারে রয়েছে। মিতালি রাজের বায়োপিকের এই ছবিতে পরিচালকের দায়িত্বে নিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। নিজেই কয়েকদিন আসেই সেটা জল্পনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications