রাত পোহালেই অনুষ্ঠান !ইতালি উড়ে গেলেন অনুষ্কাদের 'পণ্ডিতজি', 'বিরুষ্কা'র বিয়ে ঘিরে কিছু নয়া তথ্য
'বিরুষ্কা'র বিয়ে নিয়ে যাবতীয় সূত্রের খবর সঠিক থাকলে , আগামী কাল থেকেই শুরু হতে চলেছে তাঁদের বিয়ে নিয়ে নানা অনুষ্ঠান।
'বিরুষ্কা'র বিয়ে নিয়ে যাবতীয় সূত্রের খবর সঠিক থাকলে , আগামী কাল থেকেই শুরু হতে চলেছে তাঁদের বিয়ে নিয়ে নানা অনুষ্ঠান। ইতিমধ্যে বিয়ের বর ও কনে দুজনেই পাড়ি দিয়েছেন ইতালির পথে। সঙ্গে ছিলেন তাঁদের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা। তবে অনুষ্কার সেক্রেটারির তরফে বিয়ের কথা অস্বীকার করা হয়েছে। কিন্তু বিমানবন্দরে অনুষ্কার পরিবারের 'পণ্ডিতজি'কে ইতালির বিমান চড়তে দেখে যাবতীয় সংশয় আরও একটু বাস্তবতার দিকে এগোয়। বিরুষ্কার বিয়ে নিয়ে যে সমস্ত তথ্য উঠে আসছে তা দেখে নেওয়া যাক।

বিয়ে কোথায় হচ্ছে ?
সূত্রের খবর, ইতালির মিলানে বসতে চলেছে বিরুষ্কার বিয়ের আসর। তবে সেখানে কোনও ক্রিকটারকে আমন্ত্রণ জানানো হয়নি বলে খবর। তবে অনুষ্কার তরফে কোনও বলি সেলেব আসছেন কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

বিয়ের দিন ক্ষণ
শোনা যাচ্ছে বিয়ের দিন ১২ ডিসেম্বর। কোনও সূত্র আবার দাবি করেছে বিয়ে ১৫ ডিসেম্বর। তবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান শুরু হবে ৯ ডিসেম্বর থেকে বলেই খবর। ফলে, বলাই চলে রাত পোহালেই সানাই বাজা শুরু হবে!

বিমানবন্দরে অনুষ্কা
প্রচুর ব্যাগপত্র নিয়ে অনুষ্কাকে তাঁর পরিবারের সঙ্গে মুম্বই বিমানবন্দরে আসতে দেখা যায়। ফলে বিয়ে নিয়ে যাবতীয় খবর আরও উস্কানি পায়।

অনুষ্কার পরিবার
বিমানবন্দরে অনুষ্কার বাবা অজয় কুমার, মা অসীমা, ভাই কার্নেশ কে দেখা যায় অনুষ্কার সঙ্গেই। তাঁরা সকলেই মিলানের উদ্দেশে রওনা হয়েছেন বলে খবর।

বিরাটও রওনা হয়েছেন
মুম্বই থেকে যেমন অনুষ্কার পরিবার রওনা হয়েছে, তেমনই বিরাটও রওনা হয়েছেন দিল্লি বিমানবন্দর থেকে। রাত ২:৪৫ মিনিট এর গতকালের ফ্লাইটে তিনি রওনা হন মুখ ঢেকে ।

রওনা হলেন পুরহিত
অনুষ্কা, বিরাট বা তাঁদের পরিবার রওনা হওয়া পর্যন্ত ঠিক ছিল। এরপর অনুষ্কার পরিবারের পুরহিত তথা হরিদ্বারের বিখ্যাত পণ্ডিত অনন্ত বাবাকেও বিমানবন্দরে একই বিমান ধরতে দেখা যায়। ফলে বিরুষ্কার বিয়ে নিয়ে ধোঁয়াশা আরেকটু কাটে।

অনন্ত বাবার সঙ্গে বিরুষ্কা
এর আগে বিরাট ও অনুষ্কা হরিদ্বারে অনন্তধান আত্মবোধ আশ্রমে গিয়ে অনন্ত বাবার সঙ্গে দেখা করে আসেন।

বিয়ের রেজিস্ট্রির দিন
শোনা যাচ্ছে সব ঠিক থাকলে জানুয়ারীর ১২ তারিখ মুম্বইয়ের বান্দ্রায় বিরাট ও অনুষ্কার বিয়ের রেজিস্ট্রি হবে।

প্রস্তুতি
শোনা যাচ্ছে সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা কস্টিউমের পাশাপাশি বিয়ের দিন মেক আপ আর্টিস্ট ও ফটোগ্রাফারও অনেক আগেই থেকেই বুক করা ছিল বিরুষ্কাদের তরফে। তবে শর্ত ছিল এবিষয়ে যেন কেউ বাইরে কিছু না বলেন।

যেভাবে রটল বিয়ের খবর
জানা যাচ্ছে বিরাটের ছোট বেলার কোচ রাজকুমার শর্মা দিল্লি দলের গুরুত্বপূর্ণ ম্যাচে না থেকে ছুটি নিয়েছেন। আর বিরাটের সঙ্গে তাঁর কোচের ঘনিষ্ঠ সম্পর্কের কথা সাবই জানেন। তাই দুইয়ে দুইয়ে চার করে অনেকেই নিশ্চিক যে বিরাটের বিয়ের জন্যই তিনি থাকছেন না, ছুটি নিয়েছেন।












Click it and Unblock the Notifications